Ind W vs Aus W : ৬ দিন আগে ক্যাচ ফেলে যে ভুলটা করেছিল ভারতীয় দল, সেই ভুলের খেসারত দিতে হল এবার। তার উপর অস্ট্রেলিয়ার কাছে হারলেন হরমনপ্রিতরা।
অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের।
নয়াদিল্লি : বাংলাদেশকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার। ফলে মেয়েদের টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততেই হত ভারতকে। কিন্তু এই ম্যাচেও হার। ফলে মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে ওঠার রাস্তা ভারতের জন্য আরও কঠিন হল।
গ্রুপ ‘এ’-এর পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়া বর্তমানে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর দক্ষিণ আফ্রিকাও ৮ পয়েন্টে পৌঁছে গেছে। এই গ্রুপ থেকে মাত্র দুটি দল সেমিফাইনালে উঠবে। ভারত বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ই এখন তাদের একমাত্র পথ ছিল।
ভারত যদি এই ম্যাচে জিতত, তবে ভারতেরও পয়েন্ট ৮ হত। কিন্তু সেটা হল না। সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার তুলনায় ভারতের নেট রান রেট (এনআরআর) অনেক ভালো থাকায় ভারত সেমিফাইনালে জায়গা করে নেবে।
অন্যদিকে, যদি ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তাহলে বর্তমান চ্যাম্পিয়নদের কাছে পরাজয়ের সঙ্গে সঙ্গেই তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভারত একাদশে একটি পরিবর্তন করেছে। নন্দিনী শর্মার পরিবর্তে দলে ফিরেছেন ক্রান্তি গৌড়।
অস্ট্রেলিয়াও একটি পরিবর্তন করেছে। চোট কাটিয়ে ফোবি লিচফিল্ড দলে ফিরেছেন। অধিনায়ক সোফি মলিনিউ তাঁকে একাদশে সুযোগ দিয়েছেন। ফলে অলরাউন্ডার আলানা কিংকে এই ম্যাচে বাইরে থাকতে হয়েছে।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সামনে এটি কার্যত ‘করো বা মরো’ ম্যাচ ছিল এটি। ব্যাটিং ও ফিল্ডিংয়ের সাম্প্রতিক ভুলগুলো শুধরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেতেই হত হরমনপ্রীতদের। কিন্তু সেটা হল না। ভারতের মেয়েরা হারল অজিদের কাছে।
এর আগে দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা চার উইকেটে বাংলাদেশকে হারানোয় ভারতের এই ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনালে পরিণত হয়েছে। শেষ চারে উঠতে হলে ভারতকে এই ম্যাচ জিততেই হবে।
(Feed Source: news18.com)