রেস্তোরাঁর কোন জিনিসটায় সবচেয়ে বেশি জীবাণু কিলবিল করে জানেন? আপনি যেটা ভাবছেন, সেটা নয় কিন্তু!

রেস্তোরাঁর কোন জিনিসটায় সবচেয়ে বেশি জীবাণু কিলবিল করে জানেন? আপনি যেটা ভাবছেন, সেটা নয় কিন্তু!

Food Facts: রেস্তোরাঁর কোন জিনিসটায় কিলবিল করে সবচেয়ে বেশি জীবাণু? আপনি মনে মনে যে উত্তরটা ভাবছেন, সেটা কিন্তু ঠিক নয়! আসল উত্তরটা জানেন? কেউ-ই সঠিক উত্তর দিতে পারছেন না! আপনি পারবেন?

রেস্তোরাঁয় যেতে আমরা সবাই-ই পছন্দ করি! মেনুতে একের পর এক জিভে জল আনা পছন্দের খাবার! শুধু খাওয়ার জন্যই নয়, অনেকেই পরিবার বা কাছের মানুষের সঙ্গে ভাল সময় কাটাতে রেস্তোরাঁ যান। বলা যায়, বাইরে খাওয়াদাওয়া সামাজিক জীবনের অংশ। কিন্তু বলুন তো, রেস্তোরাঁয় সবথেকে বেশি জীবাণু কোন জিনিসটায় থাকে? আপনি যেটা ভাবছেন, সেটা নয় কিন্তু!

আপনি নিশ্চয়ই ভাবছেন রেস্তোরাঁর থালা, বাটি, গ্লাসে সবচেয়ে বেশি জীবাণু থাকে? অথবা ভাবছেন, রেস্তোরাঁর জলে সবচেয়ে বেশি জীবণু? কিংবা ভাবছেন, রেস্তোরাঁয় যে বাসনগুলিতে রান্না হচ্ছে সেগুলিতেই গিজগিজ করছে জীবাণু? বা ভাবছেন রেস্তোরাঁর বাথরুম, হাত ধোয়ার কলেই কিলবিল করে সবথেকে বেশি জীবাণু? একটাও হল না! সঠিক উত্তরটা কী বলতে পারবেন?

গবেষকদের মতে, রেস্তোরাঁয় সবচেয়ে বেশি জীবাণু থাকে মেনু কার্ডে। বেশির ভাগ রেস্তোরাঁয় একই মেনু প্রতিদিন শয়ে শয়ে মানুষ ব্যবহার করে। একজন গ্রাহক মেনু দেখে ফেরত দেওয়ার পর আরেকজন সেটি নেয়। অনেক ক্ষেত্রে মেনু পরিষ্কার করা হলেও ঠিকভাবে জীবাণুমুক্ত করা হয় না।

কানাডার লেখক ও অণুজীববিজ্ঞানী জেসন টেট্রোর গবেষণায় দেখা গিয়েছে, টেবিলে রাখা বিভিন্ন জিনিসের মধ্যে মেনু কাডেই সবচেয়ে বেশি জীবাণু থাকে। বিশেষ করে প্লাস্টিকে মোড়ানো বা ল্যামিনেট করা মেনু জীবাণুর আঁতুড়ঘর। এই মেনু কার্ড থেকেই সবথেকে বেশি জীবাণু ছড়ায়।

তবে, রেস্তোরাঁর টেবিলে থাকা সসের বোতল, নুন ও গোলমরিচদানিতেও জীবাণু থাকতে পারে। কারণ সেগুলিও প্রতিদিন বহু মানুষ ব্যবহার করছেন, এবং বেশিরভাগ রেস্তোরাঁতেই সেগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। কর্মীরা টেবিল পরিষ্কার করলেও অনেক সময় একই কাপড় দিয়ে একাধিক টেবিল, চেয়ার ও বোতল মুছে নেন। এতে এক জায়গার জীবাণু অন্য জায়গায় ছড়িয়ে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই হাতের পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেস্তোরাঁয় খেতে গেলে আগে সাবান ও জল দিয়ে ভালভাবে হাত ধুয়ে নিন। অ্যালকোহলভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার-ও ব্যবহার করতে পারেন

(Feed Source: news18.com)