নয়ডায় AC বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড! সেক্টর-১১৯-এর ‘দ্য অরণ্য সোসাইটি’-তে দাউদাউ করে জ্বলছে একাধিক ফ্ল্যাট

নয়ডায় AC বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড! সেক্টর-১১৯-এর ‘দ্য অরণ্য সোসাইটি’-তে দাউদাউ করে জ্বলছে একাধিক ফ্ল্যাট

Noida Sector 119 Fire: দিল্লি সংলগ্ন নয়ডার সেক্টর-১১৯ এলাকার ‘দ্য অরণ্য’ সোসাইটির একটি টাওয়ারের ২২ তলায় সোমবার ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই দমকলের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নেমে পড়ে।

নয়ডায় AC বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড!

হিমাংশু শুক্লা, নয়ডা: উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগর জেলার সেক্টর-১১৯ এলাকার একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আবাসনের একটি টাওয়ারের ২২ তলায় ভয়ঙ্কর আগুন লাগে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। ‘দ্য অরণ্য’ সোসাইটিতেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, আগুনে কেউ আটকে পড়েননি। ওই আবাসনে থাকা সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। দমকল বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে যাতে আগুন উপরের তলাগুলিতে ছড়িয়ে না পড়ে।