Tollywood: স্বপন সাহার কামব্যাক ছবি ‘মন ছুঁই’-এ সুরের জাদু ছড়িয়েছেন আশা ভোঁসলে ও জুবিন গর্গ

Tollywood: স্বপন সাহার কামব্যাক ছবি ‘মন ছুঁই’-এ সুরের জাদু ছড়িয়েছেন আশা ভোঁসলে ও জুবিন গর্গ

বাংলায় বহু হিট ছবি উপহার দিয়েছেন স্বপন সাহা৷ দীর্ঘদিনের বিরতির পর তিনি আবার ফিরছেন ছবি নিয়ে এবং একেবারে নতুন জুটি

স্বপন সাহার নতুন ছবি

কলকাতা: দীর্ঘ ছয় বছর অপেক্ষার পর অবশেষে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় পরিচালক স্বপন সাহা ফিরছেন তাঁর নতুন পরিচালিত ছবি ‘মন ছুঁই’ নিয়ে। ২৯ জুন কলকাতার ভোজ আড্ডা-য় অনুষ্ঠিত হল ছবির ফার্স্ট লুক উন্মোচন। এই অনুষ্ঠানে পরিচালক স্বপন সাহাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন ছবির মুখ্য অভিনেতা মুম্বইয়ের মুদাসির রশিদ, দর্শনা বণিক, রোহন ভট্টাচার্য, অনসূয়া সামন্ত, রাজেশ শর্মা, লাবণী সরকার, অনামিকা সাহা, সুজয় ঘোষ, মনোজিৎ বোরাল, সৌরভ দাস, প্রযোজক নন্দিতা নাগ, অশীম কুমার নাগ, কুশল নাগ এবং সঙ্গীত পরিচালক মনোজিৎ গোস্বামী।