Howrah : হাওড়ায় এক বন্ধুর হারিয়ে যাওয়া বলের ক্ষতিপূরণ দিতে নগদ ১০০০০ টাকা নিয়ে চলে এল এক স্কুল পড়ুয়া। পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনার।
বন্ধুর হারিয়ে যাওয়া বল ফেরত দিতে নগদ টাকা!
মাকড়দহ, হাওড়া, রাকেশ মাইতি : বন্ধুর হারানো বলের ঋণ শোধ করতে বাড়ি থেকে লুকিয়ে ১০’০০০ হাজার টাকা নিয়ে খেলার মাঠে হাজির অষ্টম শ্রেণির ছাত্র!
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। এক বন্ধুর বল অন্যজন হারিয়ে ফেলে। বন্ধু একটি বল দাবি করে, সেই দাবি মেটাতেই বাড়িতে লুকিয়ে নগদ টাকা নিয়ে খেলার মাঠে হাজির হয় সে!
একজনের বাড়ি অঙ্কুরহাটি, আরেকটির বন্ধুর বাড়ি মাকড়দহ। দু’জনেই মাকড়দহ বামা সুন্দরী স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। অন্যদিকে দু’জনেই মাকরদহ ইউনিয়ন মাঠে ফুটবল খেলে। সেই খেলার মাঠ থেকেই ঘটনার সূত্রপাত।
জানা যায়, অষ্টম শ্রেণির এক ছাত্র হারানো বল ফিরে পেতে বন্ধুর কাছে মাঝে মধ্যেই দাবি করে। সেই কথা খেলার মাঠ চত্বরে থাকা কয়েকজন ছেলে জানতে পারে। তারাই মূলত ওই স্কুল পড়ুয়াকে জোর করে ক্ষতিপূরণ হিসেবে ভয় দেখিয়ে মোটা টাকা দাবি করে। সেই ভয়ে অন্য বন্ধু বাড়ি থেকে লুকিয়ে টাকা নিয়ে আসে। টাকা হাতে পেয়ে দুই বন্ধুকে ছুরি দেখিয়ে মুখ বন্ধ রাখার হুমকি দেয় বলেই জানা যায়।
এদিকে নিজের বল না পেয়ে আবারও বল দাবি করলে স্কুলে দু’জনের মধ্যে সমস্যা তৈরি হয়। স্কুলে আটকে রেখে পরিবারে খবর দেওয়া হয়। সেদিনই পরিবার সমস্যার কথা জানতে পারে।
(Feed Source: news18.com)