
এটাই ট্রেনের সবচেয়ে নিরাপদ বগি, সবচেয়ে নিরাপদ আসন কোনগুলো? বর্ষায় বেড়াতে যাওয়ার ট্রেনের টিকিট কাটার আগে জেনে নিন
বর্ষায় বেড়াতে যাবেন? ট্রেনের টিকিট কাটার আগে সবচেয়ে জরুরি যেটা জানার সেটা হল, ট্রেনের কোন কোচ সবথেকে বেশি নিরাপদ? পাশাপাশি ট্রেনের সবচেয়ে নিরাপদ আসন কোনটি? আসলে কোনও দুর্ঘটনাই বলে কয়ে আসে না! কাজেই শুরু থেকেই সচেতন থাকাই শ্রেয়।
ট্রেনের কোচ–ভারতে চলা বেশিরভাগ ট্রেনে সামনের দিক থেকে প্রথম যাত্রীবাহী কোচটি থাকে A1। এর পরে থাকে B1, B2, B3 এবং B4। এগুলোর বেশিরভাগই AC 3 টায়ার কোচ।যেসব ট্রেনে প্যান্ট্রি কার থাকে, সেখানে সাধারণত B4-এর পরে প্যান্ট্রি কার থাকে। এরপর থাকে S1, S2, S3— এগুলি হল স্লিপার ক্লাস কোচ। এর পরে যুক্ত করা হয় জেনারেল কোচ।
ট্রেনের সবচেয়ে নিরাপদ কোচ কোনটি?অনেকে ভাবতে পারেন ভারতীয় ট্রেনে সবচেয়ে নিরাপদ কোচ হল S1। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এটি ঠিক নয়। তাঁদের মতে, ট্রেনের সবচেয়ে নিরাপদ কোচ হল মাঝের দিকের কোচ।যদিও, ভারতীয় রেলের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি নেই।
উপরের ক্রম অনুযায়ী, ভারতীয় ট্রেনে সবচেয়ে নিরাপদ কোচ হতে পারে B4। বিশেষজ্ঞদের ধারণা, দুর্ঘটনার সময় ট্রেনের একেবারে সামনের বা পিছনের দিকের কোচগুলি তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে।তবে সব ট্রেনের কোচের বিন্যাস একই রকম হয় না। তাই ট্রেনের টিকিট কাটার সময় মাঝের দিকের কোচ দেখে টিকিট বুক করতে পারেন।
ট্রেনের সবচেয়ে নিরাপদ আসন কোনটি?NBC News-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, Federal Railway Safety Act of 1970-এর লেখক ল্যারি ম্যান-এর মতে, যে-কোনও ট্রেনের কোচে সবচেয়ে নিরাপদ আসন হল মাঝের দিকের আসন।অর্থাৎ, কোনও কোচে যদি মোট ৭২টি আসন থাকে, তাহলে সবচেয়ে নিরাপদ আসন হবে প্রায় ৩২ থেকে ৩৫ নম্বরের মধ্যে।কাজেই এবার থেকে নিজের বা পরিবারের কারও জন্য ট্রেনের টিকিট বুক করার সময় অবশ্যই মাথায় রাখুন, কোন কোচে টিকিট কাটবেন এবং কোন আসনটা বেছে নেবেন। তবে, ভারতীয় রেলের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি নেই।
(Feed Source: news18.com)
