Ketan Agarwal Murder Case: কেতন আগরওয়াল হত্যা মামলায় অবশেষে পুলিশের সাফল্য! এলেন প্রত্যক্ষদর্শীরা, হল বয়ান রেকর্ড, কী মিলল?

Ketan Agarwal Murder Case: কেতন আগরওয়াল হত্যা মামলায় অবশেষে পুলিশের সাফল্য! এলেন প্রত্যক্ষদর্শীরা, হল বয়ান রেকর্ড, কী মিলল?

সম্প্রতি পুলিশ জানতে পেরেছে, কেতনের সঙ্গে বাগদানের কয়েক সপ্তাহ আগেই উদয়পুরে বেড়াতে গিয়েছিলেন সিয়া৷ তাঁর সঙ্গে ছিলেন প্রেমিক চেতনও৷ দুজনে একসঙ্গে বেশ কয়েকদিন উদয়পুরে ছিলেন৷

এলেন প্রত্যক্ষদর্শীরা, হল বয়ান রেকর্ড, কী মিলল?

পুণে: কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে পুলিশের বড় সাফল্য। অবশেষে ঘটনার গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শীদের খুঁজে পেল পুলিশ। পুলিশ সুপার সন্দীপ গিল জানিয়েছেন, ঘটনাস্থলে উপস্থিত গুরুত্বপূর্ণ সাক্ষীরা এগিয়ে এসেছেন এবং তাঁদের জবানবন্দি রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে।তদন্ত চলাকালীন পুলিশ কিছু ডিজিটাল প্রমাণও সংগ্রহ করেছিল। তবে প্রত্যক্ষদর্শীরা সামনে আসায় মামলার মোড় উল্লেখযোগ্যভাবে ঘুরে যেতে পারে বলে ধারণা।

প্রাককথন-কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷ পুণের লোহগড় দুর্গ থেকে ঠেলে ফেল খুন করা হয় কেতনকে, অভিযোগের তীর তাঁর হবু স্ত্রী সিয়া এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে৷ কিন্তু তার ঠিক এক মাস আগেও বিয়ে নিয়ে খুশিতেই ছিলেন কেতন৷ সম্প্রতি পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেই ভিডিওতে কেতন আগরওয়ালকে তাঁর বাগদত্তা সিয়া গোয়াল এবং দুই পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে নাচতে দেখা যাচ্ছে৷ ভিডিওটি ৭ মে একটি পারিবারিক অনুষ্ঠানে রেকর্ড করা হয়েছিল, যা কেতনের মৃত্যুর মাত্র এক মাস আগে।
কী কী প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে পুলিশপুলিশের সামনে এতদিন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, এই হত্যাকাণ্ডের কোনও প্রত্যক্ষদর্শী ছিল না। সিয়া ও চেতনকে কেতনকে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে যদি কেউ দেখে থাকেন, তাঁরা আসছিলেন না। ঘটনাটির কোনও সিসিটিভি ফুটেজ ছিল না৷ সিসিটিভি ফুটেজে ঘটনাস্থলের কাছে শুধু সহ-অভিযুক্ত চেতন চৌধুরীকে হুডি পরা অবস্থায় দেখা যায়। কিন্তু শুধু এটিই হত্যাকাণ্ড প্রমাণ করে না।
বাগদানের ভিডিও

গত ফেব্রুয়ারি মাসেই মহারাষ্ট্রেই অভিজাত ব্যবসায়ী পরিবারের সন্তান কেতনের সঙ্গে সিয়ার বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল৷ সমাজমাধ্যমে সেই অনুষ্ঠানের আগে পরে দু জনের যতগুলি রিলস, ছবি এবং ভিডিও আপলোড করা হয় তাতে কেতন এবং সিয়াকে দেখে মনে হয়েছিল তাঁরা দুজনেই এই সম্পর্কে আবদ্ধ হয়ে খুবই খুশি৷ কিন্তু এই হাসিখুশি মুখের আড়ালেই নিজের প্রেমিক চেতন চৌধুরীর সঙ্গে মিলে হবু স্বামী কেতনকে হত্যার ছক কষছিল সিয়া৷