Darjeeling News : বরফের রাজ্যে ধরা দিল ‘পাহাড়ের ভূত’! উত্তর সিকিমে প্রথমবার ক্যামেরাবন্দি বিরল ইউরেশীয় লিংক্স

Darjeeling News : বরফের রাজ্যে ধরা দিল ‘পাহাড়ের ভূত’! উত্তর সিকিমে প্রথমবার ক্যামেরাবন্দি বিরল ইউরেশীয় লিংক্স

Darjeeling News: উত্তর সিকিমের বরফে ঢাকা পাহাড়ি অঞ্চলে প্রথমবারের মতো ক্যামেরাবন্দি হলো বিরল প্রজাতির ইউরেশীয় লিংক্স (Eurasian lynx)। রহস্যময় ও দুর্লভ এই বন্য বিড়ালটিকে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা ‘পাহাড়ের ভূত’ বলেও আখ্যায়িত করে থাকেন।

সিকিম, ঋত্বিক ভট্টাচার্য : উত্তর সিকিমের বরফে মোড়া দুর্গম পাহাড়ে ক্যামেরায় ধরা পড়েছে এক রহস্যময় বন্যপ্রাণী। প্রথম দর্শনে অনেকেই একে বড়সড় বন্য বিড়াল বা ছোট বাঘ ভেবে ভুল করতে পারেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এটি বিরল ইউরেশীয় লিংক্স। উত্তর সিকিমের সো লামো এলাকায় ক্যামেরাবন্দি হওয়া এই ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। সিকিমে এই প্রাণীটির প্রথম আলোকচিত্র-প্রমাণ হিসেবে ঘটনাটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা।

Darjeeling News : বরফের রাজ্যে ধরা দিল ‘পাহাড়ের ভূত’! উত্তর সিকিমে প্রথমবার ক্যামেরাবন্দি বিরল ইউরেশীয় লিংক্স

ভারতের আইএফএস কর্মকর্তা প্রবীণ কাসওয়ান সমাজমাধ্যমে ছবিটি প্রকাশ করে লেখেন, “পাহাড়ের ‘ভূত’ সত্যিই আছে।” তাঁর দাবি, সিকিম বন ও পরিবেশ বিভাগ এবং WWF-India-র যৌথ উদ্যোগে পরিচালিত দীর্ঘমেয়াদি Snow Leopard and Rangeland Monitoring Programme-এর আওতায় বসানো ক্যামেরা ট্র্যাপে প্রায় ৫,২৫০ মিটার উচ্চতায় এই বিরল প্রাণীর ছবি ধরা পড়েছে। তাঁর মতে, ভারতের বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য

ইউরেশীয় লিংক্স ইউরোপ ও এশিয়ার বৃহত্তম লিংক্স প্রজাতি। কানের ডগায় কালো লোমের গুচ্ছ, ঘন ছোপ-যুক্ত লোম, শক্তিশালী চওড়া থাবা এবং ছোট লেজই এর প্রধান বৈশিষ্ট্য। অত্যন্ত লাজুক ও নিভৃতচারী স্বভাবের এই শিকারি প্রাণী সাধারণত দুর্গম পাহাড়ি বন, আলপাইন তৃণভূমি এবং তুষারাবৃত অঞ্চলে বিচরণ করে। মানুষের চোখে খুব কমই ধরা পড়ায় ক্যামেরা ট্র্যাপই গবেষণার অন্যতম ভরসা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য

এতদিন ভারতে মূলত লাদাখ ও হিমাচল প্রদেশের কিছু এলাকায় ইউরেশীয় লিংক্সের উপস্থিতির তথ্য মিলেছিল। এবার উত্তর সিকিম থেকেও তার প্রমাণ মেলায় পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্য নিয়ে নতুন করে আশাবাদী সংরক্ষণবিদরা। তাঁদের মতে, এই আবিষ্কার শুধু একটি বিরল প্রাণীর অস্তিত্বই তুলে ধরেনি, বরং সিকিমের উচ্চ পার্বত্য বাস্তুতন্ত্রের সমৃদ্ধ পরিবেশগত গুরুত্বও সামনে এনেছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য

ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই সমাজমাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। বন্যপ্রাণপ্রেমী থেকে গবেষক— সকলেই এই ঘটনাকে ভারতের অজানা বন্যপ্রাণ জগতের এক বিরল জানালা হিসেবে দেখছেন। দুর্গম পাহাড়ের নীরবতার আড়ালে যে এখনও বহু অজানা প্রাণের গল্প লুকিয়ে রয়েছে, ইউরেশীয় লিংক্সের এই ছবি যেন সেই বার্তাই আবারও মনে করিয়ে দিল। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য

(Feed Source: news18.com)