)
Ayatollah Ali Khamenei’s funeral: ইরান সরকার শেষকৃত্যে আসা মানুষদের সম্ভাব্য মৃত্যু এবং নিখোঁজ ব্যক্তিদের সামলাতে একটি বিশেষ দল গঠন করেছে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টানা এক সপ্তাহ ধরে চলছে ইরানের প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেইনির শেষকৃত্যের অনুষ্ঠান। আগামী ৯ জুলাই মাশহাদে সমাহিত করা হবে খামেইনিকে। তার আগে চলছে সাধারণ মানুষের শ্রদ্ধাজ্ঞাপন। আর এর মধ্যেই ইরান সরকার তৈরি রেখেছে ৩০০০ হাজার কবর। কেন? এনিয়ে এখন কৌতুহল গোটা বিশ্বজুড়ে।
জার্মানির দৈনিক ডি ওয়েল্টের দাবি খামেইনির শেষকৃত্যে জড়ো হবেন কয়েক লাখ মানুষ। আর সেখানে প্রবল গরম ও অন্যান্য কারনে মৃত্যু হতে পারে বহু মানুষের। এমনটাই আশঙ্কা করছে সরকার। সেই আশঙ্কা থেকেই ওইসব কবর তৈরি রাখা হয়েছে।
ওই সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ইরান সরকার শেষকৃত্যে আসা মানুষদের সম্ভাব্য মৃত্যু এবং নিখোঁজ ব্যক্তিদের সামলাতে একটি বিশেষ দল গঠন করেছে। সেই লক্ষ্যেই রাজধানী তেহরানের বেহেশত-ই-জাহরা কবরস্থানে হাজার হাজার নতুন কবর আগে থেকেই খুঁড়ে রাখা হয়েছে।
তেহরান পুরসভার এক কর্মী সংবাদমাধ্যমে জানিয়েছেন, বহু নতুন খবর খোঁড়া হয়েছে, এই খবর সত্যি। এ বিষয়ে যারা দায়িত্বে রয়েছেম তাদের বলা হয়েছে ৩০০০ মৃতদেহও আসতে পারে। খামেইনির শেষকৃত্যে বিশাল ভিড় ও এই প্রচণ্ড গরমে ঠিক কী ঘটতে চলেছে তা কেউ জানে না।
কোথায় হবে খামেইনির শেষকৃত্য
শনিবার তেহরানে শুরু হয়েছে খামেইনির দেহ নিয়ে শোক মিছিল। এটি যাবে ইরানের শহর কৌম, ইরাকের শহর নাজাফ ও কারবালায়। বৃহস্পতিবার খামেইনিকে সমাধিস্থ করা হবে ইরানের শহর মাশহাদে।
অতীত থেকে শিক্ষা
অতীতের এই ধরনের জমায়েতে মর্মান্তিক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়েছে ইরান সরকার। ২০২০ সালে কেরমান শহরে ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পসের প্রাক্তন কমান্ডার কাশেম সোলেইমানির শেষকৃত্যের সময় পদপৃষ্ট হয়ে অন্তত ৫৬ জনের মৃত্যু হয় এবং ২০০ জনেরও বেশি মানুষ আহত হন। ১৯৮৯ সালে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেইনির শেষকৃত্যেও চরম বিশৃঙ্খলা দেখা গিয়েছিল। সেই ঘটনায় অন্তত ৮ জন প্রাণ হারান এবং শত শত মানুষ আহত হন।
উল্লেখ্য, সাম্পতিক কালে এতবড় ইভেন্ট ইরানে আর হয়নি। নিরাপত্তার কথা মাথায় রেখে তেহরানে যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, হাজার হাজার বাসের ব্যবস্থা করা হয়েছে, অস্থায়ী রান্নাঘর তৈরি এবং শোকগ্রস্ত মানুষের থাকার জন্য স্কুল ও মসজিদগুলো ব্যবহার করা হচ্ছে। সরকারের অনুমান, খামেইনির শেষকৃত্যে প্রায় ২ কোটি মানুষের জমায়েত হতে পারে। তেহরানের মেয়র আলি রেজা জাকানির তেহরান পুরসভা ১১,০০০ বাসের ব্যবস্থা করেছে। পাশাপাশি, অনুষ্ঠান চলাকালীন মেট্রো এবং বাস র্যাপিড ট্রানজিট পরিষেবা দিনরাত চালু রাখা হবে।
(Feed Source: zeenews.com)
