
ডার্ক থ্রিলার ঘরানার ছবি, ‘ঘুণ গাঁও’
এই সিনেমার প্রেক্ষাপট একটি গ্রামকে নিয়ে, আপাতভাবে শান্ত এই গ্রামেই লুকিয়ে রয়েছে অন্ধকার, আতঙ্ক এবং বহুদিনের চাপা পড়ে থাকা রহস্য। এই গ্রামের প্রতিটি নীরবতা ইঙ্গিত দেয়, অজানা এক বিপদের। গোটা গ্রামে যেন এক কালো বিভীষিকা ঘুরে বেড়ায়। কালো চিতাবাঘের খোঁজ করতে গিয়ে সামনে আসে এমন এক বিভীষিকা, যা কল্পনারও অতীত। কালো চিতাবাঘের থেকেও, ভয়ানক কিছু হয়ত লুকিয়ে আছে এই গ্রামের অন্ধকারে। একটি অধ্যায়ের মধ্যে লুকিয়ে রয়েছে অনেকটাই গল্প। সিনেমার গুরুত্বপূর্ণ সিনেমায় রয়েছেন, অনিন্দিতা, রণজয়, শঙ্কর, রোহিনী এবং অন্যান্যরা। ছবিতে গান গাইবেন, সুনিধি চৌহান, তিমির, সায়ন্তনী ও সৃষ্টি।
সিনেমা নিয়ে কী বলছেন পরিচালক?
ছবির পরিচালক সৌম্য রায়চৌধুরী বলছেন, ”ঘুণ গাঁও’ এক অন্ধকার অজানা গ্রামের গল্প, এবং সেই অন্ধকারের মুখোমুখি হওয়ার একটা সাহসের গল্প। রহস্য ও সাসপেন্সের আবরণে এগোলেও, ছবিটির মূল সুর হল, ভয়, বেঁচে থাকার লড়াই, মানবিক দৃঢ়তা এবং এক আদিম জন্তু! আমি এমন এক গভীর, সিনেমাটিক অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছি একটি ডার্ক ফিকশনাল ইউনিভার্স, যা দর্শক আগে কখনও দেখেননি। এমন এক অভিজ্ঞতা, যা শুধু উত্তেজনার জন্য নয়, বরং তার রেখে যাওয়া আবেগ ও প্রশ্নের জন্যও সিনেমা হল থেকে বেরিয়ে আসার পর দীর্ঘদিন দর্শকের মনে রয়ে যাবে। কারণ এটি কেবল প্রথম অধ্যায় সবচেয়ে রহস্যময় গ্রাম ‘ঘুণ গাঁও’-কে ঘিরে আরও অনেক অধ্যায় এখনও বাকি।’
(Feed Source: abplive.com)
