)
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনেপ পরই বালোগানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা! এই দাবিতেই তুমুল বিতর্ক ফুটবল দুনিয়ায়। বেলজিয়ামের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই ঝড়…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের নকআউট যুদ্ধে বেলজিয়াম-আমেরিকা মুখোমুখি হচ্ছে আর কয়েক ঘণ্টা পর। রাউন্ড অফ সিক্সটিনের এই ডুয়েল হবে সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়ামে। স্থানীয় সময়ে রাত আটটায় এই ধুন্ধুমার লড়াই। ভারতীয় সময়ে ৭ জুলাই সোমবার ভোর ৫.৩০ মিনিটে খেলা। টেলিভিশনে যা দেখাবে শুধুমাত্র United8 Sports চ্যানেলে। অনলাইনে স্ট্রিম করে দেখা যাবে শুধুই Zee5 app ও ওয়েবসাইটে। তবে আমেরিকা মাঠে নামার আগেই বিতর্কের ঝড়ে তছনছ হয়ে গিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেন যে, তিনি মোট আটটি যুদ্ধ থামিয়েছেন। এবার স্রেফ ফিফাকে এক ফোন করেই, তাঁর দেশের তারকা স্ট্রাইকার ফোলারিন জেরি বালোগানের রেড কার্ড সাসপেনশন উঠিয়ে নিলেন! এই খবর সামনে আসতেই ফুটবলবিশ্বে তুমুল সমালোচিত হচ্ছেন আমেরকিার সর্বাধিনায়ক।
ঠিক কী ঘটেছে?
ফ্রান্সের ক্লাব মোনাকোর হয়ে খেলেন বালোগান। বিশ্বকাপের যৌথ আয়োজক আমেরিকার হয়ে ৩ গোল করেছেন এবং কাপযুদ্ধে তিনিই তাঁর দলের সর্বোচ্চ গোলদাতা। রাউন্ড অফ থার্টিটুতে ইউএসএ ২-০ গোলে বসনিয়া ও হার্জেগোভিনাকে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে উঠেছে। বালোগান ৪৫ মিনিটে গোল করেছিলেন আর ৬৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। বসনিয়ার তারিক মুহারেমোভিচের ডান গোড়ালিতে বাজে ভাবে পা রাখায় বালোগান লাল কার্ড দেখেছিলেন। ভিএআর দেখার পরেই রেফারি ২৫ বছরের ফরোয়ার্ডকে মার্চিং অর্ডার দিয়েছিলেন। যদিও আমেরিকারকোচ মাউরিসিও পোচেত্তিনো বলেছিলেন যে, কোনও ভাবেই লাল কার্ড পাওয়ার মতো অপরাধ করেননি তাঁর তারকা। লাল কার্ড দেখায় বালোগানকে স্বাভাবিক ভাবেই ফিফার এক ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়েন। এই নিয়মে তাঁর বেলজিয়ামের বিরুদ্ধে খেলার কথাই নয়। শেষ ষোলোর ম্যাচের ২৪ ঘণ্টার আগেই ফিফা বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়
কী জানা যাচ্ছে?
নিউইয়র্ক পোস্টে বলা হয়েছে, যে আমেরিকার ফুটবল ফেডারেশন দাবি করেছিল, ভিএআর ব্যবহারের নিয়ম যথাযথ ভাবে সেদিন অনুসরণ করা হয়নি। পাশাপাশি বসনিয়ার ডিফেন্ডারকে আঘাত করার তাঁর কোনও ইচ্ছাই ছিল না। আচমকা পা পড়ে যায়। রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক আপিল করে ইউএসএ ফুটবল ফেডারেশন। পাশাপাশি এই বিষয় নিয়ে ট্রাম্পের দেশের ফুটবল সংস্থা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে যাওয়ার নাকি প্রস্তুতি নিচ্ছিল। হোয়াইট হাউজের আইনজীবীরাও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন বলেই রিপোর্ট। এরপর খবর ট্রাম্পের কানে গেলে তিনি সোজা ফোন করে বসেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সভাপতি ট্রাম্পকে জানান যে, যেহেতু বিষয়টি ফিফার স্বাধীন শৃঙ্খলা কমিটির অধীনে সেহেতু তাঁর ব্যক্তিগত ভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনও সুযোগই নেই। এরপর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন বড় অন্যায় সংশোধন করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য!
(Feed Source: zeenews.com)
