অরূপ বিশ্বাসকে ফের জেরা করা হবে৷ জিজ্ঞাসাবাদ করবে বিধাননগর দক্ষিণ থানা৷ মেসি কাণ্ডে একাধিক অভিযোগ ছিল তৎকালীন তৃণমূল মন্ত্রীর বিরুদ্ধে৷ নতুন বিজেপি সরকার দায়িত্বে আসার পর বদলে যায় পুরো পরিস্থিতি৷
অরূপ বিশ্বাস আজ তৃতীয়বার জেরায়
কলকাতা: মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস আজ তৃতীয় বার জিজ্ঞাসাবাদে সম্মুখীন হতে চলেছেন। শতদ্রু দত্তের করা মামলায় আজ তাঁকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হবে। ২২ হাজার টিকিট প্রভাব খাটিয়ে নিয়ে নেওয়ার অভিযোগ এই বিষয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ করবে বিধাননগর দক্ষিণ থানা৷
পাশাপাশি মাঠের মধ্যে যেভাবে অনুমতি না থাকার পরেও তিনি এবং তার দেহরক্ষী এবং তার পরিবারের লোকজন পাশাপাশি ফটোগ্রাফারদের ভিতরে ঢোকানো হয়েছিল৷ একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে৷
এদিকে এর আগে ১৮ জুন যেদিন প্রথমবার হাজিরা দিয়েছিলেন সেদিন মুখ লুকোতে কলকাতার রাস্তায় অরূপের চরকিপাক। কলকাতার রাস্তায় গাড়িতে ঘুরপাক। বিধাননগর দক্ষিণ থানায় অরূপের হাজিরা। ফেরার পথে মিডিয়া থেকে বাঁচাতে পালিয়ে বেড়ালেন। মিডিয়া থেকে বাঁচতে ঢুকে পড়েন আলিপুর কোর্টেও।
সংবাদমাধ্যমের প্রশ্নে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর মুখে কুলুপ। প্রাক্তন ক্রীড়া মন্ত্রী কার্যত পালিয়ে বেড়াচ্ছেন। বেপরোয়া গাড়ি চালানোর জন্য অরূপ বিশ্বাসের গাড়িকে পুলিশ আটকালো। আসলে বেশ কিছুদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না অরূপ বিশ্বাসকে, এমনকি তাঁর মোবাইল টাওয়ারেও লোকেশন পাওয়া যাচ্ছিল না৷ মেসি ইভেন্ট উদ্যোক্তা শতদ্র দত্তের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসা আঘাত করা হবে।
পরবর্তী ক্ষেত্রে মেসি ইভেন্টের দিন যে কান্ড তিনি ঘটিয়েছিলেন সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আজ মূলত প্রথম জিজ্ঞাসাবাদ হবে শতদ্র দত্তকে ভয় দেখিয়ে জোর করে ২২ হাজার টিকিট হাতিয়ে নিয়েছিলেন সেই অভিযোগ ঘিরে। সেই টিকিট তিনি কালোবাজারি করেছিলেন বলে অভিযোগ। অরূপ বিশ্বাসকে টিকিট না দেওয়া হলে তিনি অনুষ্ঠান করতে পারবেন না বলে হুমকি দেয়া হয়েছিল।
(Feed Source: news18.com)