iPhone 18 Pro Max Leaks: লঞ্চের আগেই ফাঁস iPhone 18 Pro Max-এর ব্যাটারি! আগের মডেলের তুলনায় কী বদলাবে? সামনে এল নতুন তথ্য

iPhone 18 Pro Max Leaks: লঞ্চের আগেই ফাঁস iPhone 18 Pro Max-এর ব্যাটারি! আগের মডেলের তুলনায় কী বদলাবে? সামনে এল নতুন তথ্য

iPhone 18 Pro Battery Details Leaked: iPhone 18 Pro ও iPhone 18 Pro Max-এর সম্ভাব্য ব্যাটারির তথ্য 3C লিস্টিংয়ে সামনে এসেছে। Pro Max-এ বড় ব্যাটারি, লঞ্চের সম্ভাব্য সময় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন

Apple-এর পরবর্তী iPhone 18 সিরিজ বাজারে আসতে এখনও কয়েক মাস বাকি। তবে তার আগেই ফোনটি নিয়ে একের পর এক তথ্য সামনে আসতে শুরু করেছে। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-কে চিনের 3C (China Compulsory Certification) ওয়েবসাইটে দেখা গিয়েছে। এই তালিকা থেকে দুই ফোনের সম্ভাব্য ব্যাটারি ক্ষমতা সম্পর্কেও তথ্য মিলেছে। পাশাপাশি রিপোর্টে দাবি করা হয়েছে, আমেরিকা এবং অন্যান্য দেশে বিক্রি হওয়া মডেলের ব্যাটারিতে পার্থক্য থাকতে পারে।

ফাঁস হওয়া 3C তালিকা অনুযায়ী, iPhone 18 Pro-এর চিনে বিক্রি হওয়া মডেলে ৪,০৫৬mAh ব্যাটারি থাকতে পারে। অন্যদিকে, আমেরিকায় বিক্রি হওয়া মডেলে ৪,২৮৮mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই তথ্য সত্যি হলে, এটি iPhone 17 Pro-এর তুলনায় সামান্য আপগ্রেড হবে। রিপোর্ট অনুযায়ী, iPhone 17 Pro-এর চিনের মডেলে ৩,৯৮৮mAh এবং আমেরিকার মডেলে ৪,২৫২mAh ব্যাটারি ছিল।

Pro Max-এ বড় আপগ্রেড: রিপোর্ট অনুযায়ী, iPhone 18 Pro Max-এ এবার আরও বড় ব্যাটারি দেওয়া হতে পারে।সম্ভাব্য ব্যাটারি ক্ষমতা:চিনের মডেল: ৫,৩৯১mAhআমেরিকার মডেল: ৫,৫৬৭mAh

তুলনা করলে দেখা যায়, iPhone 17 Pro Max-এর ক্ষেত্রে চিনের মডেলে ৪,৮২৩mAh এবং আমেরিকার মডেলে ৫,০৮৮mAh ব্যাটারি থাকার কথা বলা হয়েছিল। ফলে এবার Pro Max মডেলে ব্যাটারির ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

আমেরিকা ও অন্যান্য দেশের মডেলের ব্যাটারি আলাদা কেন? গত কয়েক বছর ধরে Apple আমেরিকায় ফিজিক্যাল SIM ট্রে ছাড়া iPhone বাজারে আনছে। সেখানে শুধুমাত্র eSIM-এর সুবিধা রয়েছে। ফিজিক্যাল SIM স্লট না থাকায় ফোনের ভিতরে অতিরিক্ত জায়গা তৈরি হয়, যা বড় ব্যাটারি বসানোর জন্য ব্যবহার করা যায়। অন্যদিকে, ভারত-সহ একাধিক দেশে এখনও ফিজিক্যাল SIM স্লট দেওয়া হয়। তাই এই মডেলগুলিতে ব্যাটারির ক্ষমতা কিছুটা কম হতে পারে।

সেপ্টেম্বরে হতে পারে লঞ্চ: বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, Apple চলতি বছরের সেপ্টেম্বরে iPhone 18 Pro, iPhone 18 Pro Max এবং সংস্থার প্রথম ফোল্ডেবল iPhone লঞ্চ করতে পারে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড iPhone 18 এবং iPhone 18e-কে ২০২৭ সালের শুরুতে বাজারে আনার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।

তবে Apple এখনও পর্যন্ত এই তথ্যগুলির কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তাই লঞ্চের আগে পর্যন্ত এই তথ্যগুলিকে শুধুমাত্র সম্ভাব্য লিক হিসেবেই বিবেচনা করা উচিত।

(Feed Source: news18.com)