
এছাড়াও, ব্রিটিশ সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে ওমান উপকূলের অদূরে একটি প্রণালীতে চলাচলকারী একটি ট্যাঙ্কার প্রজেক্টাইলের আঘাতে অগ্নিকাণ্ডের কবলে পড়ে।
সাম্প্রতিক সময়ে ওমানের কাছে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আরও অন্তত দু’টি জাহাজকে ইরান টার্গেট বানিয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। বাণিজ্যিক জাহাজের ওপর সর্বশেষ এসব হামলা এবং ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা কৌশলগত এই জলপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে যখন উপসাগরীয় অঞ্চলে শান্তির একটি বৃহত্তর কাঠামো নিয়ে আলোচনার প্রচেষ্টা সত্ত্বেও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষযাত্রা ঘিরে সম্প্রতি শোকের ছায়া গোটা ইরানে। শেষ বিদায় জানাতে রাস্তায় নেমে আসেন লক্ষ লক্ষ মানুষ। তবে বাবার শেষযাত্রায়ও জনসমক্ষে আসেননি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার উত্তরাধিকারী, ইরানের বর্তমান সর্বোচ্চ শাসক আয়াতোল্লা মোজতবা খামেনেই। তবে মোজতবা অনুপস্থিত থাকলেও, খামেনেইয়ের অন্য় তিন ছেলেকে দেখা গেল বাবার শেষযাত্রায় (Ayatollah Ali Khamenei Sons at Funeral)। গত রবিবারই তেহরানে খামেনেইয়ের জন্য বিশেষ প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হন খামেনেইয়ের তিন ছেলে-মুস্তাফা, মসাম এবং মাসুদ খামেনেই। Strait of Hormuz
