
Relationship Tips: সামান্য ছোট ছোট ভুলে সঙ্গে সঙ্গে দূরত্ব বেড়ে যাওয়ার ছবিটা আজ প্রায় সব সম্পর্কের ক্ষেত্রেই দেখা যায়। অনেক আশা নিয়ে শুরু করা সম্পর্ক হয়ে ওঠে টক্সিক রিলেশনশিপ। যা ব্যস্ততার এই জীবনে বাড়িয়ে দেয় মানসিক চাপ। সমাধানের পথ দেখালেন বিশেষজ্ঞ।
বর্তমানের ব্যস্ত লাইফস্টাইল, মানসিক চাপ এবং পারস্পরিক বোঝাপড়ার অভাবে বহু সুন্দর সম্পর্কও মাঝপথে খেই হারিয়ে ফেলছে। গার্লফ্রেন্ডের সঙ্গে কথায় কথায় তুমুল অশান্তি, ভুল বোঝাবুঝি আজ ঘরে ঘরে চেনা ছবি। অনেকেই বুঝতে পারেন না ঠিক কোথায় ভুল হচ্ছে। এই সংকটে সম্পর্ক মজবুত করার টিপস দিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ শ্রীজয় ভট্টাচার্য। দিয়েছেন পাঁচটি টিপস। (প্রতীকী ছবি)
পার্টনার যখন কোনও বিষয়ে ক্ষোভ বা দুঃখ প্রকাশ করবেন, তখন মাঝপথে তাঁর কথা কেটে নিজেকে জাহির করার চেষ্টা করবেন না। আগে তাঁর পুরো কথাটা শুনুন, বুঝুন এবং তাঁর আবেগকে মান্যতা দিন।
সঙ্গীর ওপর ২৪ ঘণ্টার একচেটিয়া অধিকার দেখাবেন না। অতিরিক্ত পজেসিভনেস বা সারাক্ষণ সন্দেহ করার অভ্যাস সম্পর্ককে দমবন্ধ করে তোলে। একে অপরকে নিজের মতো করে সময় কাটানোর স্বাধীনতা দিন।
ডেটে গিয়ে পাশাপাশি বসেও যদি দুজনেই সারাক্ষণ ফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকেন, তবে মানসিক দূরত্ব বাড়তে বাধ্য। একসঙ্গে থাকার সময় ফোন দূরে রাখুন, চোখে চোখ রেখে কথা বলুন এবং কোয়ালিটি টাইম কাটান।
যেকোনও নতুন ঝগড়ার সময় পুরনো কাসুন্দি ঘাঁটা বা সঙ্গীর অতীতের ভুল তুলে খোটা দেওয়া বন্ধ করুন। বর্তমানের সমস্যাটি নিয়েই কেবল কথা বলুন এবং সমাধানের রাস্তা খুঁজুন।
সম্পর্ক পুরনো হয়ে গেলে অনেকেই সঙ্গীকে ‘টেকেন ফর গ্র্যান্টেড’ বলে ধরে নেন। পার্টনার আপনার জন্য যা করছেন, তার জন্য তাঁকে ছোট ছোট বিষয়ে প্রশংসা করুন, সারপ্রাইজ দিন। এইসব ছোটছোট গুণে পাথরের মত শক্ত হবে সম্পর্ক।
(Feed Source: news18.com)
