
Argentina vs Egypt : একটা গোল, আর তা নিয়ে এখন বিতর্কের শেষ নেই। আর্জেন্টিনাকে গোল দেওয়া হল, মিশরকে দেওয়া হল না কেন, এই প্রশ্নের উত্তর খুঁজছে সোশ্যাল মিডিয়া।
মিশরের বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ১৬-র ম্যাচে দুর্দান্ত কামব্যাক করে অবিশ্বাস্য জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে গোল নিয়ে বিতর্কও হয়েছে। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পর ৩-২ গোলে জয় পান মেসিরা। শেষ আটের টিকিট মেসিরা পাকা করলেও ম্যাচে মিশরের মোস্তাফা জিকোর করা একটি গোল ভিএআর (VAR) দেখে বাতিল করার সিদ্ধান্ত নেন রেফারি, যা নিয়েই তৈরি হয়েছে তীব্র বিতর্ক।
আর্সেনাল কিংবদন্তি এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সেরা ফরোয়ার্ড ইয়ান রাইট দাবি করেছেন, ম্যাচে আর্জেন্টিনার জয়সূচক তৃতীয় গোল বাতিল করা উচিত ছিল। দুই গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু ৭৯ মিনিটের পর পরবর্তী ১৩ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে ৩ গোল করে ম্যাচটি অবিশ্বাস্যভাবে জিতে নেয় আর্জেন্টিনা।
ম্যাচে (৯০+২) আর্জেন্টিনার শেষ গোলটি করেন এনজো ফার্নান্দেজ। ইংল্যান্ড ও নিউক্যাসল কিংবদন্তি অ্যালান শিয়ারা দাবি করেছেন, মিশরের বাতিল হওয়া গোলটি দেথখে তিনি অবাক। যেভাবে রেফারিং করা হয়েছে, তিনি তা সমর্থন করছেন না। তিনি দাবি করেন, একদিকে সামান্য স্পর্শের জন্য ফাউল দেওয়া হবে না, অন্যদিকে সামান্য জার্সি টেনে ধরার মতো ঘটনার জন্য ভিএআরের মাধ্যমে গোল বাতিল করা হবে!
শিয়ারা বলেন, ‘হয় দুটোই ফাউল, না হলে একটাও ফাউল নয়। এদিকে, লিভারপুলের প্রাক্তন ডিফেন্ডার জেমি ক্যারাঘার ভিএআরের হস্তক্ষেপের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘এটা যদি অন্য কোনও দলের বিরুদ্ধে হত, তবে এটিকে (মিশরের গোল) গোল হিসেবেই গণ্য করা হতো। এটি যদি প্রিমিয়ার লিগ, লা লিগা বা সিরি আতে হতো, তবে ভিএআর পর্যালোচনার পরও এটি গোলই থাকত।’
ম্যাচের প্রথমার্ধে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিশর। এরপর দ্বিতীয়ার্ধে এক দুর্দান্ত কাউন্টার-অ্যাটাক থেকে আর্জেন্টিনার জালে বল জড়ান মোস্তফা জিকো। স্টেডিয়াম যখন মিশরের উল্লাসে ফেটে পড়ছিল, তখনই রেফারির হস্তক্ষেপে স্তব্ধ হয়ে যায় গ্যালারি। গোলটির ঠিক আগের মুহূর্তে (বিল্ড-আপ) মিশরের হাইসেম হাসান আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেসকে ফাউল করেছিলেন। ফিফার নিয়মানুযায়ী, গোলের আক্রমণের সূত্রপাতে কোনো ফাউল হলে সেই গোল বৈধ নয়। ফলে ভিএআর চেকের পর রেফারি গোলটি বাতিলের সঠিক সিদ্ধান্তই নেন।
(Feed Source: news18.com)
