এক হতে পারে শিন্ডে ও উদ্ধব সেনা? শিবসেনা মন্ত্রীর জবাবে মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন জল্পনা

এক হতে পারে শিন্ডে ও উদ্ধব সেনা? শিবসেনা মন্ত্রীর জবাবে মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন জল্পনা

শিবসেনার ভাঙন কি এবার জোড়া লাগতে চলেছে? মহারাষ্ট্রের মন্ত্রী প্রতাপ সারনাইকের এক মন্তব্যকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

জুড়ে যাবে শিবসেনা?

মহারাষ্ট্রের রাজনীতিতে ফের জোর জল্পনা শুরু হয়েছে শিবসেনার দুই শিবির—একনাথ শিন্ডে ও উদ্ধব ঠাকরে গোষ্ঠীর সম্ভাব্য পুনর্মিলন নিয়ে। বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিসভার সদস্য তথা শিবসেনা নেতা প্রতাপ সারনাইক এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন।