
Bihar teacher recruitment scam: অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ফৌজদারি অপরাধের মামলা চলছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহারেও ‘নিয়োগ দুর্নীতি’। চাকরি হারতে চলেছে বিভিন্ন সরকারি স্কুলের ৩ হাজার শিক্ষক। অভিযোগ, ভুয়ো নথি দেখিয়ে ডিগ্রি জাল করে ভুয়ো নথি দেখিয়ে চাকরি পেয়েছেন তাঁরা। শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি ঘোষণা, অভিযুক্ত শিক্ষক চিহ্নিত করে এবার চাকরি থেকে বরখাস্ত করা হবে।
প্রশাসন সূত্রে খবর, ২০০৬ থেকে ২০১৫। বিহারে শিক্ষক নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে। তদন্তে নামে ভিজিল্যান্স ব্যুরো। রিপোর্টে উল্লেখ, শিক্ষক নিয়োগ বড়সড় দুর্নীতি হয়েছে। সরকারি স্কুলে চাকরি পেতে অনেক চাকরিপ্রার্থীই নাকি ভুয়ো সার্টিফিকেট ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত ভুয়ো নথি জমা দিয়েছিল! বস্তুত, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। ফৌজদারি অপরাধের মামলা চলছে।
বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি বলেন, ‘‘রাজ্য ভিজিল্যান্সের পুঙ্খানুপুঙ্খ তথ্যানুসন্ধান এবং তদন্তের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। জানান, ভুয়ো নথি দিয়ে যে সব শিক্ষক চাকরি পেয়েছেন, তাঁদের দ্রুত ও কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য শিক্ষা দফতরকে। অভিযুক্ত শিক্ষকদের কাছ থেকে বেতন ও ভাতাও আদায় করা হবে।
এদিকে সরকার পদক্ষেপ করার আগেই অভিযুক্তদের অনেকেই চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বলে খবর। যদিও রেহাই পাবেন না তাঁরাও। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে।
(Feed Source: zeenews.com)
