Lizard Poop is Poisonus or not: টিকটিকির মল কতটা বিষাক্ত? পেটে চলে গেলে বিষক্রিয়া? কতটা আতঙ্কের? কী করবেন? সুরক্ষা-টিপস চিকিৎসকের

Lizard Poop is Poisonus or not: টিকটিকির মল কতটা বিষাক্ত? পেটে চলে গেলে বিষক্রিয়া? কতটা আতঙ্কের? কী করবেন? সুরক্ষা-টিপস চিকিৎসকের

Lizard Poop is Poisonus or not: মধ্যে একটি লক্ষণীয় বিষয় হলো, টিকটিকির মল সাধারণত ছোট আকারের হয় এবং এর উপরে স্ফটিকাকার ইউরিক অ্যাসিড দিয়ে তৈরি একটি স্বতন্ত্র সাদা আবরণ থাকে। টিকটিকির মল বিপজ্জনক হতে পারে

বর্ষায় বাড়িতে সরীসৃপের সমস্যা বেড়ে যায় অনেক গুণে। টিকটিকিও চোখে পড়ে অনেক বেশি। বাড়ির বিভিন্ন অংশে দেওয়াল বেয়ে শুধুই টিকটিকির ওঠানামা। সেইসঙ্গে বাড়ির সর্বত্র ছড়িয়ে থাকে টিকটিকির মল। আমাদের মধ্যে প্রচলিত ধারণা, টিকটিকি এবং তার মল-দুই-ই অত্যন্ত বিষাক্ত।

টিকটিকির মল খোলা খাবারে পড়তে পারে। এমনকি, সদ্য হামাগুড়ি দিতে শেখা বাচ্চারাও মুখে দিতে পারে অজান্তেই। আমাদের মনে প্রশ্ন জাগে, এই সমস্যা কতটা ভয়ঙ্কর? এর থেকে কি তীব্র বিষক্রিয়া হতে পারে? সেই দ্বিধা দূর করেছেন শিশুরোগ বিশেষজ্ঞ নিশান্তদেব ঘটক। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে একটি রিলস তিনি শেয়ার করেছেন।

ডাক্তার নিশান্তদেব প্রথমেই স্পষ্ট করে দিয়েছেন যে টিকটিকির মল যে তীব্র বিষাক্ত, তা নয়। আবার এটা পেটে গেলে কিছুই হবে না, সেটাই নয়। ডাক্তারের কথায়, টিকটিকির মলে সালমোনেলা গোত্রের জীবাণু থাকে। ফলে এটা পেটে গেলে ৬-৮ ঘণ্টা থেকে শুরু করে ৩ দিন পর্যন্ত কিছু উপসর্গ দেখা যেতে পারে।

বমি, পাতলা মলত্যাগ, মলের সঙ্গে রক্তপাত-সহ একাধিক উপসর্গ দেখা দিতে পারে। তবে এর কোনওটাই সঙ্গে সঙ্গে হবে না। নিশ্চিত করেছেন ডাক্তারবাবু। সেটা সাধারণক হয় না। যদি আপনি জানতে পারেন যে বাচ্চার পেটে টিকটিকির মল গিয়েছে, তাহলে আতঙ্কিত হবেন না। বরং ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে নিজেই প্রাথমিক কিছু কাজ করুন।

যদি সম্ভব হয়, বাচ্চার গলায় আঙুল ঢুকিয়ে বমি করিয়ে দিন। তার পর তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে একটু জল খাওয়ান। ভাল করে বাচ্চাকে পর্যবেক্ষণ করুন। কিছু ঘণ্টা পর থেকে শুরু করে পরবর্তী ২-৩ দিন পর্যন্ত কোনও লক্ষণ দেখা না গেলে বুঝবেন সালমোনেলা জাতীয় কোনও জীবাণু সংক্রমিত হয়নি।

যদি খাবারে টিকটিকির মল পড়ে, তাহলে আতঙ্কিত হবেন না। যদি আপনার কাছে অন্য খাবার থাকে, তাহলে ওই খাবার পুরোটা ফেলে দিন। যদি এমন পরিস্থিতি হয়, যে ওটাই খেতে হবে, তাহলে যে অংশে টিকটিকির মল পড়েছে, সেটা ফেলে দিন। বাকি খাবার খুব ভাল করে জ্বাল দিন। অন্তত ১০ মিনিট বেশি তাপে ফুটিয়ে নিন। তাহলেই সব ব্যাকটেরিয়া ধ্বংস হবে। তাই টিকটিকির মল থেকে অযথা বেশি আতঙ্কিত হবেন না। আবার একদম হাল্কা ভাবেও নেবেন না। প্যানিক না করে ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলুন। সুস্থ থাকবেন।

(Feed Source: news18.com)