
Tapeworms in Green Saags: বর্ষায় খাবারের দিকে বিশেষ নজর দিতে হবে। এই ক’টা মাস শাক-সবজি আর দলের মাধ্যমে দ্রুত শরীরে ঢুকে ওপড়ে ব্যাকটেরিয়া, পরজীবীরা। এরমধ্যে সবথেকে ভয়ানক হল ফিতাকৃমি বা টেপওয়ার্ম। অনেকেই মনে করে, শুধু বাঁধাকপিতেই থাকে ফিতাকৃমি। কিন্তু না, বাজারে মেলা এই ৪ শাকেও গিজগিজ করে টেপওয়ার্ম। বর্ষায় কীভাবে শাক ধুলে পরজীবীর ভয় কমে? জানুন
বর্ষায় চারপাশে সংক্রমণের ভয়! গিজগিজ করে ব্যাকটেরিয়া,ছত্রাক, পরজীবীরা! আমরা মনে করি বাঁধাকপিতেই শুধু টেপওয়ার্মের ভয়। কিন্তু না! এমন ৪ সবুজ শাক রয়েছে, যেগুলিতেও বাসা বাঁধে ফিতাকৃমি, এমনটাই জানাচ্ছেন নয়ডার মেট্রো হসপিটালের সিনিয়র নিউরোলজিস্ট ডঃ নীরজ কুমার।
বর্ষায় ফিতাকৃমি বা টেপওয়ার্ম সংক্রমণ বা ‘নিউরোসিস্টিসারকোসিস’-এর সম্ভাবনা বেড়ে যায়। এটি একটি গুরুতর মস্তিষ্কজনিত সংক্রমণ, যা শূকর টেপওয়ার্ম বা টিনিয়া সোলিয়াম-এর লার্ভা থেকে হয়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ফিতাকৃমির সংক্রমণে একাধিক শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে পেশিতে ফোলা, খিঁচুনি, দীর্ঘস্থায়ী মাথাব্যথা এবং মস্তিষ্কের একটি প্রাণঘাতী সমস্যা, যাকে নিউরোসিস্টিসারকোসিস বলা হয়। বর্ষায় কোন কোন সবুজ শাক থেকে দূরে থাকবেন?
কচু শাক–নয়ডার মেট্রো হসপিটালের সিনিয়র নিউরোলজিস্ট ডঃ নীরজ কুমার জানাচ্ছেন, কচু পাতায় লুকিয়ে থাকে ফিতাকৃমির ডিম যা শরীরে প্রবেশ করলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। বিশেষ করে মান কচু ও কচুর লতি রান্নার আগে ভালভাবে ধুয়ে নিতে হবে। কারণ ঠিকমতো পরিষ্কার না করলে এই পরজীবী শরীরে প্রবেশ করে যা থেকে পেটের সমস্যা, বমি এমনকি মস্তিষ্কের গুরুতর অসুখও দেখা দিতে পারে। কচু পাতার যে-কোনও পদ খাওয়ার আগে সতর্ক থাকুন এবং রান্নার আগে ভাল করে ধুয়ে নিন।
পালং শাক– পালং শাক পুষ্টিগুণে ভরপুর। এতে আয়রন, ফাইবার, ভিটামিন এ এবং ভিটামিন কে রয়েছে। কিন্তু পালং শাকেই আবার বিপদ। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডঃ বতস্য জানান, মাটির কাছাকাছি জন্মানোয় পালং শাকে অনেক সময় ই-কোলাই ব্যাকটেরিয়া বা ফিতাকৃমির ডিম থাকতে পারে। সাধারণভাবে ধুলেও সব সময় সেগুলো সম্পূর্ণ দূর হয় না। ফলে কাঁচা পালং শাক খেলে শরীরে ফিতাকৃমি ঢুকে পড়তে পারে।
লেটুস পাতা- অনেকেই স্যালাডে কাঁচা লেটুস পাতা ব্যবহার করেন। কিন্তু বর্ষায় এটি অত্যন্ত ভয়াবহ। কারণ, লেটুস পাতার ফাঁকে ফাঁকে ডিম পাড়ে ফিতাকৃমি। সেই ডিম শরীরে ঢুকে ক্ষুদ্রান্তে পাড়ি দেয়। ফিতাকৃমির লারভা রক্তের মাধ্যমে পৌঁছে যায় ব্রেনেও। লেটুস যদিও বা খান, বাইরের দিকের পাতাগুলো ফেলে দিন। ভিতরের পাতাগুলো একে একে আলাদা করে নিন
কেল–বাধাকপি প্রজাতির একটি সবজি হল কেল। এতেও টেপওয়ার্ম পাওয়া যায়। এই ধরনের টেপওয়ার্ম শরীরে প্রবেশ করে সিস্ট তৈরি করে। এটি চোখেও প্রবেশ করতে পারে। এরা মানব শরীরে প্রবেশ করে লিভার থেকে খাদ্য জোগাড় করে।
বর্ষায় শাক খাওয়ার আগে কীভাবে ধোবেন? বর্ষাকালে আর্দ্রতার কারণে শাক-সবজিতে পরজীবী, ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ বেশি হয়। তাই রান্নার আগে হালকা গরম জলে ১-২ চামচ নুন বা সামান্য ভিনেগার মিশিয়ে শাক-সবজি ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর প্রবাহিত ঠান্ডা জলে ভাল করে ধুয়ে নিন। মনে রাখবেন, সবজি কাটার আগে ধোয়া উচিত, পরে নয়।
শাকগুলো প্রথমে কুচিয়ে না নিয়ে বড় পাতাগুলো আলাদা করুন। এরপর বড় পাত্রে জল নিয়ে শাক ভালো করে ধুয়ে নিন, যাতে বালি বা কাদা নীচে থিতিয়ে পড়ে। পাতাযুক্ত শাক বা ফুলকপি ও বাঁধাকপির মতো সবজি ভালভাবে ধোয়ার পর রান্নার আগে কিছুক্ষণ হালকা গরম জলে ভাপিয়ে নিতে পারেন। লেটুস পাতা হালকা সিদ্ধ বা ভাপিয়ে খাওয়া উচিৎ। উচ্চ তাপমাত্রায় ফিতাকৃমির ডিম ও লার্ভা পুরোপুরি ধ্বংস হয়ে যায়।( (Disclaimer: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের দেওয়া তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে। উল্লিখিত দাবিগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা। স্বাস্থ্য সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।)
(Feed Source: news18.com)
