কে জিতবে এবারের বিশ্বকাপ ফুটবল? বাবা ভাঙ্গার চমকদার পূর্বাভাসে স্তম্ভিত গোটা ফুটবলবিশ্ব

কে জিতবে এবারের বিশ্বকাপ ফুটবল? বাবা ভাঙ্গার চমকদার পূর্বাভাসে স্তম্ভিত গোটা ফুটবলবিশ্ব

 

Baba Vanga’s Football World Cup 2026 Prediction: ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্তিনা এখন কাপের বড় দাবিদার। ওদিকে, স্পেন ফ্রান্সকে হারিয়ে আর্জেন্তিনার মুখোমুখি। কে জিতবে? কী বলছেন বাবা ভাঙ্গা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনেক বিষয়েই বাবা ভাঙ্গার পূর্বাভাস পাওয়া যায়। ধনসম্পত্তি, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, রোগ-মহামারি,ধ্বংস-ক্ষতি-প্রলয়– অনেক কিছু নিয়েই বাবা ভাঙ্গার নানা পূর্বাভাস নিয়ে এতকাল চর্চা হয়ে এসেছে। এসবের পাশাপাশি চলতি ফুটবল বিশ্বকাপ নিয়েও পাওয়া গিয়েছে বাবা ভাঙ্গার নানা পূর্বাভাস। কখনও তিনি বলেছেন, এই বিশ্বকাপেই এলিয়েনের সঙ্গে দেখা হবে মানবজাতির, এই বিশ্বকাপেই খোদ খেলার আসরে নেমে আসবে ভিনগ্রহীরা।

তবে শুধু এতেই থেমে থাকেনি বিশ্বকাপ নিয়ে বাবা ভাঙ্গার পূর্বাভাসের খেলা। মিলেছে তাঁর খেলার ফলাফল নিয়ে পূর্বাভাসও। কে চ্য়াম্পিয়ন হবে এবার? কোন কোন দল টুর্নামেন্টের উপরের দিকে থাকবে? কিন্তু বাবা ভাঙ্গা কি সত্যিই খুব স্পষ্ট করে বলে গিয়েছেন, এবারের চ্যাম্পিয়নদের কথা? একথা সত্য যে বাবা ভাঙ্গার অনেক পূর্বাভাসই সেই অর্থে ভেরিফায়েড নয় বা যুক্তিসিদ্ধ নয়। কিন্তু পাশাপাশি, এ-ও ঠিক, তাঁর বলে যাওয়া বা ইঙ্গিত দিয়ে যাওয়া বিষয়গুলি কখনও কখনও সত্য প্রতীয়মান হয়েছে। আর তাতে বিস্মিত হয়েছে বিশ্ব।

আশ্চর্য হলেও সত্যি

তবে, আশ্চর্য হলেও সত্যি যে, বাবা ভাঙ্গার ফুটবল সংক্রান্ত যেসব পূর্বাভাস এবার মিলেছে, তার মধ্যে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে, তা থেকে এবারের খেলার গতিপ্রকৃতির বহু মিল আছে। যেমন, বাবা ভাঙ্গা নাকি দলের শক্তি, রিসেন্ট পারফর্ম্যান্স, ইত্যাদি বিশ্লেষণ করে কয়েকটি দলের কথা বলে গিয়েছেন। কারা তারা?

আর্জেন্টিনা 

গতবারের চ্যাম্পিয়ন তারা। বাবা ভাঙ্গার মতে, এবারও তারা চ্যাম্পিয়ন হতে পারে। আর, তা যে, অনেকটা সত্যি, তা তো দেখাই যাচ্ছে। মেসি অসাধারণ ফর্মে।

ফ্রান্স

বাবা ভাঙ্গার মতে ফ্রান্সও দৌড়ে ছিল। এবং সেরকমই খেলেছে তারা। এই মুহূর্তে তারা বিশ্বকাপ থেকে বাইরে চলে গিয়েছে। তারা রীতিমতো চ্যাম্পিয়নের দৌড়েই ছিল বাবা ভাঙ্গার মতে। কিলিয়ান এমবাপে অসাধারণ খেলা খেলছেন।

স্পেন

স্পেন একটা সোনালি সময়-পর্বের মধ্যে দিয়ে যাচ্ছে। বলা হচ্ছে, এটা তাদের গোল্ডেন জেনারেশন। পজেশন-বেসড ফুটবলের জন্য স্পেন বিখ্যাত।

ইংল্যান্ড

ইংল্য়ান্ড অত্যন্ত পাওয়ারফুল একটা টিম। বেলিংহাম, হ্যারিকেনদের জন্য ইংরেজদের টিমটি কনসিসটেন্সির চূড়ান্তে। ফলে, বাবা ভাঙ্গার মতকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনাল্ডের দল পর্তুগাল। এই দলে শক্তির সঙ্গে স্কিলের দারুণ মিশেল।

অতএব, দেখা যাচ্ছে, বাবা ভাঙ্গার পূর্বাভাসে যেসব তথ্যের উপর নির্ভরশীল, সেগুলি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। কেননা, তিনি যাদের নিয়ে পূর্বাভাস করেছেন বলে মনে করা হচ্ছে, তার মধ্যে দুটি দল ফাইনালে মুখোমুখি। কী হবে তা হলে?

(Feed Source: zeenews.com)