
Birth Certificate Online: জন্ম ও মৃত্যু নিবন্ধনে নতুন নিয়ম জারি করল পশ্চিমবঙ্গ সরকার। কীভাবে অনলাইনে ও অফলাইনে জন্ম শংসাপত্রের আবেদন করবেন, কী কী নথি লাগবে, কত ফি দিতে হবে—জেনে নিন
এসআইআর প্রক্রিয়া চলাকালীন জন্ম শংসাপত্র ইস্যু নিয়ে বিভিন্ন জেলা থেকে অনিয়মের অভিযোগ ওঠার পর কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। এবার নির্ধারিত সময়ের পরে জন্ম বা মৃত্যু শংসাপত্র (Birth Certificate/Death Certificate) ইস্যু করাতে গেলে মানতে হবে একাধিক নতুন নিয়ম। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর স্বাস্থ্য দফতর Registration of Births and Deaths (Amendment) Rules, 2026 জারি করে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভুয়ো জন্ম ও মৃত্যু শংসাপত্র রুখতেই এই পরিবর্তন আনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
কেন গুরুত্বপূর্ণ জন্ম শংসাপত্র? পরিচয়ের মূল নথি: জন্ম শংসাপত্র একটি সরকারি পরিচয়পত্র, যেখানে নাম, জন্মতারিখ, জন্মস্থান এবং বাবা-মায়ের তথ্য উল্লেখ থাকে। এটি একজন ব্যক্তির পরিচয়ের অন্যতম ভিত্তি।
সরকারি পরিষেবা পাওয়ার জন্য জরুরি: স্কুলে ভর্তি, স্বাস্থ্য পরিষেবা, সরকারি প্রকল্পের সুবিধা, পাসপোর্ট তৈরি-সহ একাধিক কাজে জন্ম শংসাপত্র প্রয়োজন।
ভবিষ্যতের নানা কাজে অপরিহার্য: চাকরির আবেদন, বিয়ের নথিভুক্তিকরণ, সম্পত্তি সংক্রান্ত কাজ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও জন্ম শংসাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পশ্চিমবঙ্গে অনলাইনে জন্ম শংসাপত্রের জন্য কীভাবে আবেদন করবেন? পশ্চিমবঙ্গে Janma-Mrityu Tathya Portal অথবা e-District West Bengal Portal-এর মাধ্যমে অনলাইনে জন্ম শংসাপত্রের আবেদন করা যায়।
ধাপ ১: Janma-Mrityu Tathya Portal অথবা e-District West Bengal-এর সরকারি ওয়েবসাইটে যান।
ধাপ ২: নতুন ব্যবহারকারী হলে Sign Up করুন। আগে থেকে অ্যাকাউন্ট থাকলে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন।
ধাপ ৩: Civil Registration বিভাগে গিয়ে Birth Registration-এ ক্লিক করুন।
ধাপ ৪: শিশুর নাম, জন্মতারিখ, জন্মস্থান এবং বাবা-মায়ের তথ্য সঠিকভাবে পূরণ করুন।
ধাপ ৫: প্রয়োজনীয় নথি আপলোড করুন। যেমন—
Form 8
বাবা বা মায়ের পরিচয়পত্র
ঠিকানার প্রমাণপত্র (প্রয়োজন হলে)
ধাপ ৬: নির্ধারিত ফি জমা দিন।
ধাপ ৯: আবেদন অনুমোদিত হলে ওয়েবসাইট থেকেই জন্ম শংসাপত্র ডাউনলোড করা যাবে।
কোনও সমস্যা হলে ওয়েবসাইটে দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।
পশ্চিমবঙ্গে অফলাইনে জন্ম শংসাপত্রের জন্য কীভাবে আবেদন করবেন? অফলাইনে আবেদন করতে হলে সংশ্লিষ্ট পুরসভার Borough Health Office-এ যেতে হবে। কলকাতার ক্ষেত্রে Kolkata Municipal Corporation (KMC)-এর অফিসে আবেদন করতে হবে।
ধাপ ১: পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করুন অথবা Borough Health Office/KMC অফিস থেকে সংগ্রহ করুন।
ধাপ ২: শিশুর, বাবা-মা বা অভিভাবকের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
ধাপ ৩: আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন।
মনে রাখবেন: হাসপাতালে জন্ম হলে হাসপাতালের মেডিক্যাল সার্টিফিকেটের কপি জমা দিতে হবে। বাড়িতে জন্ম হলে অনুমোদিত চিকিৎসকের শংসাপত্র দিতে হবে এবং সংশ্লিষ্ট Ward Health Unit-এ জন্মের তথ্য জানাতে হবে।
ধাপ ৪: জন্মের ২১ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিন।
তথ্য যাচাইয়ের পর কয়েক দিনের মধ্যেই জন্ম শংসাপত্র ইস্যু করা হবে।
জন্ম শংসাপত্রের আবেদন ফি ও সময়সীমা: পশ্চিমবঙ্গে জন্ম শংসাপত্রের আবেদন ফি এবং নিবন্ধনের সময়সীমা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নির্ধারিত। জন্মের ২১ দিনের মধ্যে আবেদন করলে সাধারণ নিয়মে নিবন্ধন হয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলে অতিরিক্ত ফি এবং প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন করতে হয়।
(Feed Source: news18.com)
