
Indian Railways: ভারতীয় রেলের যাত্রায় নানা এমন ঘটনা ঘটে যা বেশ মজাদার। আবার এমন কিছু দৃশ্য দেখা যায় যা দেখলে ভয়ে আঁতকে ওঠে মানুষ। এমনই একটি ঘটনা এবার ঘটল ট্রেনের 2AC কামরায়। ‘ক্যাশ না অনলাইন’? জিজ্ঞেস করলেন TTE, পরক্ষনেই তুলকালাম!
রেলপথে সুরক্ষায় যেমন ভারতীয় রেলের তরফে রয়েছেন নিরাপত্তারক্ষী আরপিএফ জওয়ানরা, তেমনই আছেন টিটি অর্থাৎ টিকিট পরীক্ষক। এর মধ্যে কেউ থাকে স্টেশনগুলিতে, তো কারও দায়িত্ব থাকে ট্রেনের কামরায় টিকিট পরীক্ষার। বিনা টিকিটের যাত্রী দেখলেই চলে দেদার ধরপাকড়।
ভারতীয় রেল পথে যাত্রীদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি রেলের আইনকে যাতে কেউ ফাঁকি না দিতে পারেন সেদিকে সাদা নজরদারি চলে রেলরক্ষী বাহিনী ও টিকিট পরীক্ষকদের। প্রতিদিনই টিটিইদের হাতে ধরাও পরে নানাবিধ অপরাধমূলক কার্যকলাপ। এইসব কাণ্ড মাঝে মাঝে এমনই অবাক করা হয়ে থাকে যে সাধারণ মানুষ বা নেটিজেনরা তা শুনলে আকাশ থেকে পড়েন বা ছলকে ওঠেন।
সম্প্রতি মঙ্গলা এক্সপ্রেসে এমন একটি ঘটনা ঘটে যা সোশ্যাল মিডিয়ায় আসতেই তোলপাড় ফেলে দেয়। গতকাল, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ট্রেনের কামরায় যা মুহূর্তে হইচই ফেলে দেয়। ভাইরাল ভিডিও দেখে রীতিমতো আঁতকে ওঠে নেটপাড়া। এমনও সম্ভব?
ঠিক কী হয়েছিল ট্রেনের কামরায় ওই মহিলার সঙ্গে?
ঘটনার সূত্রপাত বিনা টিকিটে ভ্রমণকারী এক মহিলা যাত্রীকে নিয়ে। মুহূর্তের মধ্যে একটি নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। মহিলা টিটিই, অঞ্জলি প্রজাপতি, টিকিট ছাড়া ভ্রমণকারী প্রিয়াঙ্কা সিংকে টিকিট দেখাতে বলেন। কিন্তু প্রিয়াঙ্কা টিকিট দেখাতে পারেননি। এরপরেই টিটিই তাঁকে ফাইন দেওয়ার কথা বলে।
অভিযোগ, এই ‘ম্যাডাম’ টিকিট ছাড়াই দিব্যি ট্রেনে চড়ে বসেছিলেন। অভিযোগ সেইসময় ট্রেনের ওই কামরায় কর্তব্যরত মহিলা টিটিই (ট্রেন অপারেটর) তার কাছে টিকিট চাইলে, তিনি নিজের ভুল স্বীকার না করে চলন্ত ট্রেনেই ‘মারামারি’ শুরু করে দেন।
প্যাসেঞ্জারের বিরুদ্ধে অভিযোগ, ধস্তাধস্তির সময় তিনি রীতিমতো টিটিই-এর চুল ধরে টানেন। এমনকি তাঁকে চরম মারধর করে বলেও অভিযোগ। এখানেই শেষ নয় ওই মহিলা প্যাসেঞ্জার সরকারি সম্পত্তিও ভাঙচুর করেন। এই হাই-ভোল্টেজ নাটকীয় ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে।
অভিযোগ, জরিমানা দেওয়ার কথা বলতেই তেলেবেগুনে জ্বলে ওঠে ওই যাত্রী। ফাইন কী ভাবে দেবেন সেই পদ্ধতি (নগদ নাকি অনলাইন) নিয়েই তর্ক জুড়ে দেন ওই যাত্রী। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়ে যে গোটা S2 কামরার যাত্রীরা হতবাক হয়ে যান মুহূর্তে।
বর্তমানে পুরো ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়ে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ঝাঁসি জিআরপি অভিযুক্তকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে এবং তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করেছে পুলিশ।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার মঙ্গলা লাক্ষাদ্বীপ এক্সপ্রেসের কোচে মহিলা টিটিই অঞ্জলি প্রজাপতি তাঁর নিয়মিত টিকিট চেকিং করছিলেন। এই সময় তিনি প্রিয়াঙ্কা সিং নামে এক মহিলা যাত্রীকে দেখতে পান, যিনি গোয়ালিয়র স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন। টিটিই তাঁর কাছে টিকিট চাইলে জানতে পারেন যে তিনি টিকিট ছাড়াই ভ্রমণ করছেন।
‘নগদ না অনলাইনে?’—এই প্রশ্ন করায় মহিলাটি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার মঙ্গলা লাক্ষাদ্বীপ এক্সপ্রেসের কোচে মহিলা টিটিই অঞ্জলি প্রজাপতি তাঁর নিয়মিত টিকিট চেকিং করছিলেন। এই সময় তিনি প্রিয়াঙ্কা সিং নামে এক মহিলা যাত্রীকে দেখতে পান, যিনি গোয়ালিয়র স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন। টিটিই তাঁর কাছে টিকিট চাইলে জানতে পারেন যে তিনি টিকিট ছাড়াই ভ্রমণ করছেন।
নিয়ম অনুযায়ী, টিটিই অঞ্জলি তাঁকে জরিমানা দিয়ে টিকিট নিতে বলেন। প্রথমে প্রিয়াঙ্কা রাজি হলেও, যখন টিটিই জিজ্ঞেস করেন, “আপনি কি নগদে দেবেন নাকি অনলাইনে?” সেই মুহূর্তেই প্রিয়াঙ্কার মেজাজ বিগড়ে যায়, তিনি আসন থেকে উঠে সরাসরি টিটিই-এর মুখোমুখি হন।
চুল টানা, ট্যাব ভাঙা এবং ইএফটি বই ছিনতাই:
তর্কাতর্কি মুহূর্তে হাতাহাতিতে পরিণত হয়। অভিযোগ, প্রিয়াঙ্কা সিং মহিলা টিটিই অঞ্জলির চুল টেনেছিলেন এবং তাঁর ওপর হামলা চালান। এমনকি ক্ষিপ্ত হয়ে ওই মহিলা যাত্রী টিটিই-র হাত থেকে রেলের সরকারি ট্যাবটি পর্যন্ত ছিনিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেন, যার ফলে সেটি টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। এ ছাড়াও তিনি টিটিই-র ইএফটি বইটিও ছিনিয়ে নেন বলে অভিযোগ, যার জেরে সরকারি কাজকর্ম পুরোপুরি ব্যাহত হয়।
এই ঝগড়ার কারণে কোচের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যান্য যাত্রীরা হস্তক্ষেপ করে দুজনকে আলাদা করে দেন এবং মহিলাটিকে শান্ত করার চেষ্টা করেন। আক্রমণের শিকার মহিলা টিটিই অঞ্জলি সঙ্গে সঙ্গেই বিষয়টি ঝাঁসি রেল কন্ট্রোল রুমে ঘটনাটি জানান। খবর পেয়ে পরবর্তী স্টেশন ঝাঁসিতে আরপিএফ ও জিআরপি সতর্ক হয়ে যায়। মঙ্গলা এক্সপ্রেস ঝাঁসি রেল স্টেশনের প্ল্যাটফর্মে থামার সঙ্গে সঙ্গেই জিআরপি অভিযুক্ত প্রিয়াঙ্কা সিংকে আটক করে।
হযরত নিজামুদ্দিন থেকে এর্নাকুলামগামী মঙ্গলা লাক্ষাদ্বীপ এক্সপ্রেসের সেকেন্ড এসি কামরার এই ঘটনা অনেককেই নাড়িয়ে দিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা সামনে আসতেই নেটমহলে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই টিকিটবিহীন যাত্রীদের বেপরোয়া মনোভাব নিয়ে মুখর হয়েছেন।
(Feed Source: news18.com)
