
Garry Sobers Death: নক্ষত্রপতন! নিজের বাড়িতেই প্রয়াত স্যার গ্যারি সোবার্স, শোকস্তব্ধ গোটা ক্রিকেটবিশ্ব।
প্রয়াত গ্যারি সোবার্স
কলকাতা: ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স ৮৯ বছর বয়সে বার্বাডোসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে তিনি এক ওভারে ছ’টি ছয় মেরেছিলেন তিনি।
এর পর ১৯৫৮-এ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেন তিনি। ওই ম্যাচে তিনি ৩৬৫ রানে অপরাজিত থাকেন। ওই সময়ে সেটিই ছিল টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ১৯৯৪-এ সোবার্সের সেই রেকর্ড ভাঙেন ব্রায়ান লারা।
১৯৭৪-এ ৩৮ বছর বয়সে অবসর নিয়েছিলেন সোবার্স। অনেকের মত, মনে করেন, তাঁর মতো ক্রিকেটার অবসর একটু আগেভাগেই নিয়ে ফেলেছিলেন।
অবসরের পর ‘উইসডেন’ লিখেছিল, “সোবার্স মানসিক এবং শারীরিক ভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন। প্রিয় ক্রিকেট সম্পর্কেই আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। হাঁটুটে চোট ছিল। সেটাও ভুগিয়েছে।” সোবার্স ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে ৯৩টি টেস্ট খেলে ৮০৩২ রান করেন। বল হাতে ২৩৫টি উইকেট নিয়েছেন। গড় ৫৭.৭৮।
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক সোবার্স সেদিন রোহিত ও কোহলির সঙ্গে কথা বলেন। ভারতের তৎকালীন প্রধান কোচ রাহুল দ্রাবিড় তাঁকে তরুণ শুভমন গিলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে তিনি সেদিন যেভাবে মিশে গিয়েছিলেন, তাও ক্রিকেট জগতে এক উদাহরণ হয়ে রয়েছে।
