
Nissan Gravite ভারতের অন্যতম সাশ্রয়ী ৭ সিটার MPV। কম দামে আধুনিক ফিচার, ১৯.৬ কিমি পর্যন্ত মাইলেজ, CNG বিকল্প এবং ৬ এয়ারব্যাগ-সহ একাধিক নিরাপত্তা সুবিধা থাকায় এটি পরিবারগুলির জন্য আকর্ষণীয় বিকল্প হতে পারে
বর্তমানে গাড়ি কেনার সময় অনেকেই পরিবারের কথা মাথায় রাখছেন। মূল্যবৃদ্ধির এই সময়ে বাজেটের মধ্যে পরিবারের জন্য উপযুক্ত গাড়ি কেনার প্রবণতা বেড়েছে। ভারতে এখন মধ্যবিত্ত পরিবারের মধ্যে ৭-সিটার SUV/MPV-এর চাহিদাও বাড়ছে। সম্প্রতি জাপানি গাড়ি নির্মাতা Nissan Motors ভারতে তাদের Nissan Gravite নামে একটি ৭-সিটার MPV লঞ্চ করেছে। এটি বর্তমানে ভারতের সবচেয়ে সস্তা ৭-সিটার MPV বলে দাবি করা হচ্ছে। এই গাড়ির দাম শুরু হচ্ছে ৫,৬৫,০০০ টাকা থেকে।
Nissan Gravite বাজেটের মধ্যে একটি ৭-সিটার MPV। যাঁদের Maruti Ertiga বা Toyota Innova কেনার বাজেট নেই, তাঁদের জন্য এটি ভাল বিকল্প হতে পারে। এই MPV-টি Renault Triber-এর প্ল্যাটফর্মের উপর তৈরি হলেও, দুই গাড়ির ডিজাইন সম্পূর্ণ আলাদা।
Nissan Gravite-এ রয়েছে নতুন DRL ডিজাইন, হানিকম্ব গ্রিল, নতুন অ্যালয় হুইল, C-শেপ সিলভার ইনসার্ট বাম্পার এবং বনেটের উপর ‘GRAVITE’ লেখা। গাড়িটি ফরেস্ট গ্রিন, অনিক্স ব্ল্যাক, ব্লেড সিলভার, স্নো হোয়াইট এবং মেটালিক গ্রে—এই পাঁচটি রঙের বিকল্পে পাওয়া যাবে।
Nissan Gravite-এর কেবিন অনেকটাই Renault Triber-এর মতো হলেও এর রঙের থিম আলাদা। এতে ৫+২ সিটিং লেআউট দেওয়া হয়েছে। অর্থাৎ, প্রয়োজনে পিছনের দুটি সিট ভাঁজ করে অতিরিক্ত লাগেজ রাখার জায়গা তৈরি করা যায়। ড্যাশবোর্ডে রয়েছে সাধারণ ডিজাইন, ফ্ল্যাট-বটম স্টিয়ারিং, ক্লাইমেট কন্ট্রোল নব এবং পর্যাপ্ত স্টোরেজ স্পেস।
Nissan Gravite-এ রয়েছে ৮ ইঞ্চির টাচস্ক্রিন, ৭ ইঞ্চির ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ওয়্যারলেস Apple CarPlay এবং Android Auto। এছাড়াও পুশ বাটন স্টার্ট, ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক LED হেডল্যাম্প, রেন-সেন্সিং ওয়াইপার, রিয়ার AC ভেন্ট, ওয়্যারলেস চার্জিং, কুলড গ্লাভ বক্স এবং রিভার্স ক্যামেরা-র মতো আধুনিক ফিচারও রয়েছে।
নিরাপত্তার জন্য Nissan Gravite-এ রয়েছে ৬টি এয়ারব্যাগ, ABS, পার্কিং সেন্সর এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS)। এছাড়াও লঞ্চ সংস্করণে JBL সাউন্ড সিস্টেম, ডুয়াল-চ্যানেল ড্যাশক্যাম, অ্যাম্বিয়েন্ট লাইটিং এবং এয়ার পিউরিফায়ার-এর মতো অতিরিক্ত ফিচারও দেওয়া হয়েছে।
Nissan Gravite-এ রয়েছে ১.০ লিটার, ৩-সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন, যা ৭২hp শক্তি এবং ৯৬Nm টর্ক উৎপন্ন করে। এতে ৫-স্পিড ম্যানুয়াল এবং ৫-স্পিড AMT—দুটি গিয়ারবক্সের বিকল্প রয়েছে
কোম্পির দাবি, ম্যানুয়াল ভ্যারিয়েন্টে ১৯.৩ কিমি/লিটার এবং AMT ভ্যারিয়েন্টে ১৯.৬ কিমি/লিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যাবে। এছাড়া Nissan ডিলার-ফিট ডুয়াল-সিলিন্ডার CNG কিট লাগানোর সুবিধাও দিচ্ছে।
Nissan Gravite-এর জন্য ৮৩,০০০ টাকা খরচ করে CNG কিট লাগানো যাবে। CNG ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ৭,৩৫,০০০ টাকা থেকে।
Nissan Gravite-এর প্রারম্ভিক এক্স-শোরুম দাম ৫,৭৩,০০০ টাকা। এছাড়া আরও তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। টপ ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৭,৯৩,০০০ টাকা থেকে।
(Feed Source: news18.com)
