
Vande Mataram | জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্রের অবমাননা করলেই তিন বছরের জেল। কাল বাদল অধিবেশনের প্রথম দিনেই এই মর্মে মিল আনছে কেন্দ্রীয় সরকার। বিলটির নাম জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী। এই সংশোধনী আনার উদ্দেশ্য় কী? উদ্দেশ্য় হচ্ছে, বন্দেমাতরমকে জনগণমন-এর মর্যাদা ও আইনি সুরক্ষা দেওয়া। কেন্দ্রীয় সরকার ইতিমধ্য়েই স্কুল-কলেজের প্রার্থনা ও সরকারি অনুষ্ঠানে বন্দেমাতরমের ছয়টি স্তবকই গাওয়ার নির্দেশিকা জারি করেছে। এবার সেই নির্দেশিকাই সংশোধিত আইনের মাধ্য়মে বাধ্য়তামূলক হতে চলেছে। পশ্চিমবঙ্গে, নির্বাচনের পর সংসদের বর্তমান সমীকরণ যা, তাতে এই সংশোধনী পাস করানোর বিষয়ে কেন্দ্রীয় সরকারের খুব বেশি চ্য়ালেঞ্জের মুখে পড়ার কথা নয়। এদিকে সিপিএম সাংসদ, জন আবার এই বিল প্রত্য়াহারের আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন। তাঁর যুক্তি হচ্ছে, বন্দেমাতরমকে শ্রদ্ধা জানানো স্বতস্ফূর্ত হওয়া উচিত। আইন, শাস্তির ভয় দেখিয়ে নয়। দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের এক বিবৃতিরও উল্লেখ করেছেন সিপিএম সাংসদ। রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন, জাতীয় সঙ্গীতকে জাতীয় স্তোত্রের সমমর্যাদা দেওয়া যায় না। The Central Government is set to introduce the Prevention of Insults to National Honour (Amendment) Bill on the opening day of the Monsoon Session of Parliament. According to the proposal described in your text, the amendment seeks to strengthen legal protection for both the National Anthem and the National Song, with provisions that could make deliberate acts of disrespect punishable with imprisonment of up to three years.
(Feed Source: news18.com)
