
Ferran Torres : যুবভারতী স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে স্পেনের জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন ফেরান তোরেস। তাঁর গোলে হারল আর্জেন্টিনা।
কলকাতায় খেলেছিলেন ফেরান টোরেস।
কলকাতা : আজ থেকে ৯ বছর আগে কলকাতায় খেলে গিয়েছিলেন তিনি। ২০১৭-য় ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে স্পেনকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান ছিল ফেরান তোরেসের।
চলতি বিশ্বকাপেও স্পেনকে ফাইনালে তুলতে ফেরান তোরেসের অবদান অনস্বীকার্য।। এরিক গার্সিয়া ও ফেরান তোরেসের ভারতে খেলে যাওয়ার স্মৃতি অনেকের মনে আছে হয়তো এখনও!
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি। ফেরান তোরেসের সেই গোলই স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতিয়ে দিল।
স্পেনের ১-০ গোলের জয়। গোটা ম্যাচে একবারের জন্যও কামব্যাক করতে পারল না আর্জেন্টিনা। বোতলবন্দি হয়ে থাকলেন মেসি। ফাইনালের জয়ের নায়ক সেই ফেরান তোরেস। যিনি খেলে গিয়েছেন কলকাতার সল্টলেক স্টেডিয়ামে।
২০১৭-র অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে স্পেন ফাইনালে উঠেছিল। তবে সেদিন ইংল্যান্ডের কাছে ২-৫-এ হেরে যায় তারা। নভি মুম্বইয়ে সেমিফাইনালে মালিকে ৩-১-এ হারিয়ে কলকাতার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয় স্পেন। কিন্তু ২-৫-এ হার।
(Feed Source: news18.com)
