লাগবে না এক টাকাও! কীভাবে পুরো ফ্রিতে দেখবেন ভারত-জিম্বাবোয়ে টি-২০ সিরিজ? জেনে নিন

লাগবে না এক টাকাও! কীভাবে পুরো ফ্রিতে দেখবেন ভারত-জিম্বাবোয়ে টি-২০ সিরিজ? জেনে নিন

How To Watch IND vs ZIM T20 Series In Free: ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত বনাম জিম্বাবোয়ের টি-২০ সিরিজ। জেনে নিন কীভাবে সম্পূর্ণ বিনামূল্যে দেখবেন এই সিরিজের খেলা।

কীভাবে পুরো ফ্রিতে দেখবেন ভারত-জিম্বাবোয়ে টি-২০ সিরিজ?

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে হারের পর ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী মিশন জিম্বাবোয়ে। পরাজয়ের ধাক্কা সামলে এই সফরের মাধ্যমেই আবার জয়ে ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। অভিজ্ঞ তারকাদের বদলে একাধিক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে জিম্বাবোয়ে সফরে। অধিনায়ক শ্রেয়স আয়ারের নেতৃত্বে এই তরুণ দল জিম্বাবোয়ের মাটিতে কেমন পারফর্ম করে, সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।