৪০ পেরনোর পর মহিলাদের ওজন বাড়তে পারে, বাড়ে ডায়াবেটিস, ব্লাড প্রেশারের ঝুঁকি! রোগ-বালাইকে বুড়ো আঙুল দেখাতে কী কী খাবেন? কোন খাবার ভুলেও নয়? জানাচ্ছেন চিকিৎসক

৪০ পেরনোর পর মহিলাদের ওজন বাড়তে পারে, বাড়ে ডায়াবেটিস, ব্লাড প্রেশারের ঝুঁকি! রোগ-বালাইকে বুড়ো আঙুল দেখাতে কী কী খাবেন? কোন খাবার ভুলেও নয়? জানাচ্ছেন চিকিৎসক

৪০ পেরনোর পর মহিলাদের শরীরে হরমোনের নানা পরিবর্তন হয়। মেটাবলিজম ধীর হয়ে যায় ফলে ওজন বাড়তে থাকে। এই বয়সে সুস্থ থাকতে প্রতিদিনের ডায়েটে কোন খাবার রাখবেন, কোন খাবার এড়িয়ে চলবেন? জেনে নিন চিকিৎসকের পরামর্শ

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : ৪০ বছর পার হওয়ার পর মহিলাদের শরীরে স্বাভাবিকভাবেই নানা ধরনের পরিবর্তন শুরু হয়। বিশেষ করে হরমোনের পরিবর্তনের কারণে হাড়ের ঘনত্ব কমে যাওয়া, পেশিশক্তি হ্রাস, ওজন বৃদ্ধি এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগের ঝুঁকি বাড়তে পারে। তাই এই সময়ে শরীরের চাহিদা অনুযায়ী সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত বলে জানিয়েছেন চিকিৎসক ডা. শাকিব খান।

৪০ পেরনোর পর মহিলাদের ওজন বাড়তে পারে, বাড়ে ডায়াবেটিস, ব্লাড প্রেশারের ঝুঁকি! রোগ-বালাইকে বুড়ো আঙুল দেখাতে কী কী খাবেন? কোন খাবার ভুলেও নয়? জানাচ্ছেন চিকিৎসক

চিকিৎসকের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন থাকা অত্যন্ত জরুরি। ডিম, মাছ, মুরগির মাংস, দুধ, দই, ছানা, ডাল, ছোলা, সয়াবিন এবং বিভিন্ন ধরনের বাদাম প্রোটিনের উৎকৃষ্ট উৎস। এসব খাবার পেশি মজবুত রাখতে, হাড়ের ক্ষয় রোধ করতে এবং শরীরের শক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি প্রতিদিনের খাদ্যতালিকায় মরসুমি ফল ও সবজি রাখারও পরামর্শ দিয়েছেন তিনি। কারণ এগুলো শরীরকে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিড্যান্ট জোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

এছাড়া ক্যালসিয়াম ও ভিটামিন-ডি সমৃদ্ধ খাবার নিয়মিত খাওয়ার উপর জোর দিয়েছেন তিনি। দুধ, দই, ছোট মাছ, তিল, সবুজ শাকসবজি এবং পর্যাপ্ত রোদ শরীরের হাড় শক্তিশালী রাখতে সাহায্য করে। সেই সঙ্গে প্রতিদিন পর্যাপ্ত জল খান। অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা শরীরচর্চা করলে দীর্ঘমেয়াদে শরীর সুস্থ রাখা সহজ হয়।

অন্যদিকে অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার, ভাজাভুজি, ফাস্ট ফুড, কোমল পানীয়, অতিরিক্ত চিনি, মিষ্টি এবং বেশি নুনযুক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। এসব খাবার ওজন বৃদ্ধি, হৃদরোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করেন চিকিৎসজ।

aption 5 চিকিৎসক ডা. শাকিব খানের মতে, “৪০ বছরের পর মহিলাদের সুস্থ থাকার মূলমন্ত্র হল সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত প্রোটিন, মরশুমি ফল ও সবজি খাওয়া, নিয়মিত শরীরচর্চা এবং সময়মতো স্বাস্থ্য পরীক্ষা করানো। এখন থেকেই সচেতন হলে ভবিষ্যতে অনেক বড় স্বাস্থ্যঝুঁকি সহজেই এড়ানো সম্ভব।”

(Feed Source: news18.com)