)
ব্রাজিল ৫ বার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২) জার্মানি (পশ্চিম জার্মানি সহ) ৪ বার (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪) ইতালি ৪ বার (১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬) আর্জেন্টিনা ৩ বার (১৯৭৮, ১৯৮৬, ২০২২) ফ্রান্স ২ বার (১৯৯৮ ও ২০১৮) উরুগুয়ে ২ বার (১৯৩০ ও ১৯৫০) স্পেন ২ বার (২০১০ ও ২০২৬) ও ইংল্যান্ড একবার (১৯৬৬) বিশ্বজয়ী হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর্জেন্টিনা হারিয়ে স্পেনের মাথায় উঠেছে বিশ্বজয়ের খেতাব। ২৩তম কাপযুদ্ধের অবসান হয়েছে। এবার আসুন দেখে নেওয়া যাক অতীতের ২২ টুর্নামেন্টের ফাইনালে কী হয়েছিল। কোথায় খেলা হয়েছিল, কারা জিতেছিল আর কারাই বা রানার্স হয়েছিল?
৯৩০ থেকে ২০২৬ পর্যন্ত ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়নদের তালিকা
১) ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম ফুটবল বিশ্বকাপে উরুগুয়ে ৪-২ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়
২) ১৯৩৪ সালে ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে ইতালি অতিরিক্ত সময়ে চেকোস্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়
৩) ১৯৩৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপে ইতালি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়। ফাইনালে তারা হাঙ্গেরিকে ৪-২ গোলে হারিয়েছিল
৪) ১৯৫০ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে লিগভিত্তিক চূড়ান্ত পর্বে উরুগুয়ে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়
৫) ১৯৫৪ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানি ৩-২ গোলে হাঙ্গেরিকে হারিয়ে প্রথম শিরোপা জেতে
৬) ১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিল ৫-২ গোলে সুইডেনকে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়
৭) ১৯৬২ সালে চিলিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল ৩-১ গোলে চেকোস্লোভাকিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতে নেয়
৮) ১৯৬৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড অতিরিক্ত সময়ে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে একমাত্র বিশ্বকাপ জেতে
৯) ১৯৭০ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল ৪-১ গোলে ইতালিকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়
১০) ১৯৭৪ সালে পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে পশ্চিম জার্মানি ২-১ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জেতে।১১) ১৯৭৮ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে প্রথম বিশ্বকাপ জেতে।
২) ১৯৮২ সালে স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে ইতালি ৩-১ গোলে পশ্চিম জার্মানিকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়।
১৩) ১৯৮৬ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ৩-২ গোলে পশ্চিম জার্মানিকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জেতে।
১৪) ১৯৯০ সালে ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানি ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে তৃতীয় শিরোপা জিতে নেয়।
১৫) ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে ব্রাজিল ইতালিকে ৩-২ ব্যবধানে হারিয়ে চতুর্থবার বিশ্বজয়ী হয়।
১৬) ১৯৯৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স ৩-০ গোলে ব্রাজিলকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জেতে।
১৭) ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল ২-০ গোলে জার্মানিকে হারিয়ে পঞ্চম শিরোপা জিতে ইতিহাস লেখে।
১৮) ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল ১-১ শেষ হওয়ার পর টাইব্রেকারে ইতালি ফ্রান্সকে ৫-৩ ব্যবধানে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জেতে।
১৯) ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেন অতিরিক্ত সময়ে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়।
২০) ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে জার্মানি অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চতুর্থ শিরোপা জেতে।
২১) ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়।
২২) ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনাল ৩-৩ শেষ হওয়ার পর টাইব্রেকারে আর্জেন্টিনা ফ্রান্সকে ৪-২ ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে।
২৩) ২০২৬ সালে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় যৌথ ভাবে বিশ্বকাপ আয়োজন করে। ফাইনালে স্পেন অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের শিরোপা জিতে নেয়।
(Feed Source: zeenews.com)
