Murder: খুনে পথ দেখাল এআই! বেঙ্গালুরুতে নৃশংস ঘটনা—নিজের বাবা-মা ও বোনকে হত্যার অভিযোগ আইটি কর্মীর বিরুদ্ধে

Murder: খুনে পথ দেখাল এআই! বেঙ্গালুরুতে নৃশংস ঘটনা—নিজের বাবা-মা ও বোনকে হত্যার অভিযোগ আইটি কর্মীর বিরুদ্ধে

Bengaluru triple murder: মানবকল্যাণ ও বিভিন্ন সমস্যার সমাধানে ব্যবহারের জন্য তৈরি প্রযুক্তিকে অপরাধের হাতিয়ার হিসেবে ব্যবহার করার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে বেঙ্গালুরুতে। নিজের বাবা-মা এবং ছোট বোনকে হত্যার পরিকল্পনা করতে এক তরুণী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের পরামর্শ নিয়েছিলেন বলে অভিযোগ। এই ঘটনা শুধু স্থানীয় এলাকাতেই নয়, গোটা দেশজুড়েই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিজের বাবা-মা ও বোনকে হত্যার অভিযোগ আইটি কর্মীর বিরুদ্ধে (Photo: Collected)

বেঙ্গালুরুর ২৫ বছর বয়সি এক প্রযুক্তিকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি তাঁর লিভ-ইন সঙ্গিনীর বাবা-মা ও বোনকে হত্যার আগে কয়েক মাস ধরে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চ্যাটবটের সাহায্য নিয়েছিলেন।