Who Is Riya Ahir: ভ্যান এগোতে চেয়েছে, এক চুল সরেননি রিয়া। সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সকলে। শেষ পর্যন্ত আটকদের ছাড়তে বাধ্য হয়েছে পুলিশ।
কে এই রিয়া আহির?
মুম্বই: প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজধানীতে চলা বিক্ষোভ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির মাঝে ভাইরাল একটি ছবি৷ পুলিশের ভ্যানের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে এক একা মেয়ে৷ কে সেই মেয়ে
রিয়া আহির মুম্বইয়ের ২৭ বছর বয়সি এক মডেল, অভিনেত্রী। একটি পোশাক ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত। সাম্প্রতিক আন্দোলনের আগে তিনি মূলত বিনোদন ও ফ্যাশন জগতের কাজের জন্যই পরিচিত ছিলেন, জনআন্দোলনের মুখ হিসেবে নয়। তবে NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মুম্বইয়ে হওয়া বিক্ষোভে তাঁর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি জাতীয় স্তরে আলোচনায় আসেন। সেই ভিডিওতে দেখা যায়, আটক বিক্ষোভকারীদের নিয়ে যাওয়া একটি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন রিয়া আহির। ওই ঘটনার পরই তিনি আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। রিয়া জানান, সেদিন বিকেলে শিবাজী পার্কের দিকে হাঁটছিলেন তিনি। সেই সময়ে তিনি দেখেন, একটি পুলিশ ভ্যানে আন্দোলনকারীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। ভ্যানের সামনে দাঁড়িয়ে পড়েন রিয়া। বাইরে থেকে তাঁকে দেখে অকুতোভয় মনে হলেও মনে মনে ভয় পেয়েছিলেন তিনি। তবে সরতে রাজি ছিলেন না। তাঁর কথায়, সে দিন যদি তিনি কিছু না করতেন, তা হলে নিজের কাছেই ছোট হয়ে যেতেন।

উল্লেখ্য, সিজেপি-র আন্দোলনের মধ্যেই অনশন ভাঙলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। ২৬ দিন পর বৃহস্পতিবার রাতে তিনি তাঁর অনশন শেষ করেন। বৃহস্পতিবার মধ্যরাতের ঠিক পরেই হরিয়ানার গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে তিনি অনশন ভাঙেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং ব্যক্তিগতভাবে হাসপাতালে গিয়ে তাঁকে অনুরোধ করেন, তারপরেই সোনম ওয়াংচুক অনশন ভাঙার সিদ্ধান্ত নেন। তাঁর স্ত্রী গীতাঞ্জলিও তাঁর সঙ্গে ছিলেন।
(Feed Source: news18.com)