
ছাত্রছাত্রীদের এবং সোনম ওয়াংচুকের উদ্দেশে কী বার্তা সলমন খানের?
সোশ্যাল মিডিয়ায় সলমন খান লিখেছেন, ‘ছাত্রছাত্রীরা আমাদের অগ্রাধিকার, শিক্ষার দিক থেকেও, নিরাপত্তার দিক থেকেও। ওঁদের নিয়ে চিন্তা করতে হবে না, ওঁদের অভিভাবকদেরও চিন্তা করার প্রয়োজন নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়ে ট্যুইট করেছেন। আমার দৃঢ় বিশ্বাস, প্রশ্নফাঁস কাণ্ডে যাঁরা জড়িত রয়েছেন, তাঁদের কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। ছাত্রছাত্রীরা এবার বাড়িতে, বাবা মায়ের কাছে ফিরে যাও। আর সোনম.. অনেক হয়েছে ভাই! এটাকে আর টেনে বাড়াবেন না। আগামীদিনে প্রয়োজন হয়ে নিজের এই লড়াকু মনোভাব ধরে রাখো, যদিও আমার মনে হয় না তার আর প্রয়োজন হবে। কিছু খেয়ে নাও। তুমি যদি চাও, আমি আমার বাড়ি থেকে তোমায় খাবার পাঠাচ্ছি।’
পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে সরব অরিজিৎ সিংহ
গতকালই সোশ্যাল মিডিয়ায় দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জকে কড়া ভাষায় নিন্দা করেছিলেন অরিজিৎ। তাঁর সেই নিন্দা নিয়ে এক অনুরাগী কটাক্ষ করলে, অরিজিৎ তার উত্তরে সাফ লেখেন যে, তিনি চাইলে অরিজিতের গান শোনা বন্ধ করে দিতে পারেন। যাবতীয় প্লেলিস্ট মুছে ফেলতে পারেন। তবে এতে অরিজিতের মত বদলাবে না। এর আগে, ধারাবাহিক পোস্টে সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংহ লিখেছিলেন, ‘এবার আপনারা ছাত্রছাত্রীদের মারধর করছেন! লজ্জা করে না আপনাদের!’ অরিজিৎ আরও একটি পোস্টে লেখেন, ‘হ্যালো নেতা, মন্ত্রী… কী হচ্ছে এসব? নিজেদের ঈশ্বর বলে মনে করছেন আপনারা? মনে রাখবেন.. সব কিছু কিন্তু মনে রাখা হবে। সব কিছু… আর মনে রাখবেন, বদল হল একমাত্র অনিত্য সত্য।’
The students are at top priority, educationally n security-wise, so they need not worry and have their parents worried for them. The Honorable Prime Minister has tweeted, and I am sure that he will take strict action against all those people who are responsible for this leak. So… pic.twitter.com/89Ykfs5r4k
— Salman Khan (@BeingSalmanKhan) July 23, 2026
(Feed Source: abplive.com)
