)
What is CJP’s Next Plan?: দিল্লিতে আন্দোলন স্থগিত করলেও কাকরোজ জনতা পার্টি (CJP) জানিয়েছে যে তাদের এই লড়াই কিন্তু এখনই শেষ হয়ে যায়নি। দলটি এখন দেশজুড়ে সফরের পরিকল্পনা করছে, যেখানে তারা তরুণ প্রজন্মের কথা শুনবে এবং যুবসমাজকে প্রভাবিত করে এমন বিভিন্ন সমস্যা তুলে ধরবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার কি? দিল্লিতে আন্দোলন স্থগিত করলেও ককরোচ জনতা পার্টি জানিয়েছে যে, তাদের এই লড়াই কিন্তু এখনই শেষ হয়ে যায়নি। শোনা গিয়েছে, দেশ জুড়ে সফরের পরিকল্পনা করছে তারা। সেখানে তারা তরুণ প্রজন্মের কথা শুনবে, যুবসমাজকে প্রভাবিত করে এমন বিভিন্ন সমস্যা তুলে ধরবে। আর কী কী? আগামী দিনে আর কী কী পরিকল্পনা আছে সিজেপি’র? কী হতে চলেছে তাদের কর্মসূচি?
বিক্ষোভ স্থগিত
দিল্লিতে আপাতত অবস্থান বিক্ষোভ স্থগিত। কিন্তু এবার কী হবে? কেন্দ্র তাদের লিখিত যে আশ্বাস দিয়েছে এবার দেখার যে, সেটা তারা পূরণ করছে কি না। পাশাপাশি একটি সুসংগঠিত আন্দোলন হিসেবে নিজেদের কাজ চালিয়ে যাওয়া। এবং অপেক্ষা করে যদি দেখা যায়, সরকার তার প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত করছে না, তখন ফের আন্দোলনের কথা বিবেচনা করাটাও তাদের আগামী কর্মসূচির মধ্যে আছে।
পরবর্তী পদক্ষেপ
CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং অন্যান্য নেতারা এ নিয়ে কিছু বক্তব্য রেখেছেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, কী তাঁদের আন্দোলনের পরবর্তী ধাপ?
কেন্দ্রে নজরদারি
সিজেপির দাবি, আগামী দিনে তারা এটা নিশ্চিত করবে যে, পরীক্ষার সংস্কার, আন্দোলনকারীদের উপর থেকে মামলা প্রত্যাহার এবং অন্যান্য যেসব শর্ত দেওয়া হয়েছে বা যেগুলিতে সম্মত হয়েছে কেন্দ্র তা তারা বাস্তবে রূপ দিচ্ছে কি না, সেটা দেখা। তারা দেখবে সরকারের দেওয়া কথাগুলি শুধু মুখে না থেকে যেন বাস্তবে রূপ পায়।
ভারত জুড়ে অব্যাহত
এখানেই থেমে না থেকে প্রশাসনের উপর চাপ বজায় রাখা। দিল্লির বাইরেও জনসভা, ডিজিটাল মাধ্যম এবং রাজ্যস্তরের নেটওয়ার্কের সাহায্যে প্রচার করার কথা জানিয়েছেন দলটির নেতারা।
শিক্ষাসংস্কারে সওয়াল
সবচেয়ে বড় কথা, মাত্র একটা কোনও ইস্যুতে সফল হয়ে চুপ করে যাওয়া নয়। শিক্ষাসংস্কারে সওয়াল তারা চালিয়েই যাবে। পরীক্ষা ব্যবস্থার উন্নয়ন, প্রশ্নপত্র ফাঁসের জন্য জবাবদিহি নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের স্বার্থের সুরক্ষা– আপাতত এগুলিই অগ্রাধিকার। এসবের দিকেই মূল নজর থাকবে বলে জানায় CJP।
সংগঠন টিকিয়ে রাখা
এবং দীর্ঘমেয়াদি আন্দোলন হিসেবে সংগঠনকে টিকিয়ে রাখাটাও এখন তাদের কাছে অন্যতম অগ্রাধিকার। দিল্লি আন্দোলন শেষ হওয়ার পরে প্রকাশিত একটি ভিডিয়োতে অভিজিৎ দীপকে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, এটা কেবল শুরু, এখনও অনেক পথ চলা বাকি! তাঁর এই বার্তাতেই স্পষ্ট যে, এই নির্দিষ্ট আন্দোলনটি শেষ হলেও CJP দীর্ঘমেয়াদে সক্রিয় থাকতেই ইচ্ছুক।
(Feed Source: zeenews.com)
