বর্ষায় বাড়িতে বিছে,কেন্নো? কানেও ঢুকে পড়ে ‘শতপদী’রা! কাজে লাগান ৪ ঘরোয়া টোটকা, ‘হিলহিলে’ প্রাণীরা পালাবে চিরতরে

বর্ষায় বাড়িতে বিছে,কেন্নো? কানেও ঢুকে পড়ে ‘শতপদী’রা! কাজে লাগান ৪ ঘরোয়া টোটকা, ‘হিলহিলে’ প্রাণীরা পালাবে চিরতরে

Monsoon Pest Control: বর্ষায় বাড়িতে পোকামাকড় ও কীটপতঙ্গের উপদ্রব বাড়ে, সেই সঙ্গে বাড়িতে ঢুকে আসে বিছে, কেন্নোর মতো প্রাণীরা। এই শতপদী প্রাণীরা সাধারণত ভিজে ও সোঁদা জায়গায় গা-ঢাকা দেয়। সুযোগ বুঝে ঢুকে যায় কানেও! রাসায়নিক নয়, এই সহজ ঘরোয়া টেকনিক কাজে লাগান! আর একটাও বিছে, কেন্নো বাড়ি ঢুকবে না

বর্ষাকালে বাড়ির ভিতর স্যাঁতসেঁতে হয়ে যায়! আদ্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িতে হানা দেয় নানা পোকামাকড় ও প্রাণী। এর মধ্যে রয়েছে বিছে, কেন্নো ও সেন্টিপিড।
এই ‘হিলহিলে’ প্রাণীগুলো বাথরুম, বন্ধ ঘর, রান্নাঘরের বেসিনের তলা, বাগানের মতো স্যাঁতসেঁতে, ভেজা ও অন্ধকার জায়গায় লুকিয়ে থাকতে পছন্দ করে।

কেন্নো ও সেন্টিপিডের মতো প্রাণীরা কানেও ঢুকে যেতে পারে! অনেকেই কেমিক্যাল স্প্রে ব্যবহার করে এই প্রাণীদের তাড়ানোর চেষ্টা করেন। তাতে ফল সেরকম হয় না, উল্টে মাথায় রাখতে হবে যে-কোনও রাসায়নিক পণ্যেরই নানা পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। কাজেই প্রাকৃতিক উপায়ে ভরসা রাখুন। বিছে, কেন্নো ও সেন্টিপিড তাড়াতে কোন ঘরোয়া উপায় কাজে লাগাবেন? জেনে নিন

সিট্রোনেলা বা লেমনগ্রাস স্প্রে– সিট্রোনেলা বা লেমনগ্রাসের গন্ধ পোকামাকড় তাড়াতে এক্সপার্ট। জলে কয়েক ফোঁটা সিট্রোনেলা বা লেমনগ্রাস মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। বর্ষায় নিয়মিত বাড়ির আনাচ-কানাচ, দরজা-জানলার ফাঁকে ছিটিয়ে দিন এই মিশ্রণ, বিছে, কেন্নো ও সেন্টিপিডেরা আর বাড়িতে ঢুকবে না।

এসেন্সিয়াল অয়েল– লেমন, পিপারমিন্ট ও ল্যাভেন্ডার তেল পোকামাকড়, বিছে, কেন্নো ও সেন্টিপিড-এর মতো প্রাণী তাড়াতে কার্যকর। জলে কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল মিশিয়ে বাড়ির দেওয়াল, জানলা, বন্ধ ঘর ও সোঁদা ভেজা জায়গায় ছিটিয়ে দিন, পোকামাকড় ও বিছে, কেন্নো ও সেন্টিপিড-এর মতো প্রাণীরা পালাবে।

ন্যাপথেলিন– রান্নাঘর ও বাথরুমের বেসিনে কাপড়ে মুড়িয়ে ন্যাপথেলিন বল রেখে দিন, ন্যাপথেলিনের কড়া গন্ধে পোকামাকড়, বিছে, কেন্নো ও সেন্টিপিড-এর মতো প্রাণীরা সহ্য করতে পারে না। জুতোর তাক, বেসিনের তলা বা বাড়ির ভেজা ও স্যাঁতসেঁতে জায়গায় ন্যাপথেলিন বল রেখে দিন। তবে খেয়াল রাখবেন বাচ্চা ও পোষ্যদের নাগালের বাইরে যেন থাকে।

ডাইঅ্যাটোমেশিয়াস আর্থ পাউডার– এটা এক জাতীয় প্রাকৃতিক ড্রাই পাউডরা যা পোকামাকড় ও কীটপতঙ্গের শরীরের বাইরের আবরণ শুকিয়ে দেয়, ফলে তারা ধীরে ধীরে মরে যায়। বাড়ির সোঁদা, ভেজা ও স্যাঁতসেঁতে জায়গা, জানলা-দরজার খাঁজে এই পাউডার ছড়িয়ে রাখুন। পোকামাকড়, বিছে, কেন্নো ও সেন্টিপিড-এর মতো প্রাণীর হাত থেকে মুক্তি মিলবে।

(Feed Source: news18.com)