Fever Care: বর্ষাকালে জ্বর হলে কি বাচ্চাকে স্নান করানো যাবে? কপালে জলপট্টি দিলে কি কমবে গা পুড়ে যাওয়া তাপমাত্রা? জানুন কী বলছেন শিশুরোগ বিশেষজ্ঞ

Fever Care: বর্ষাকালে জ্বর হলে কি বাচ্চাকে স্নান করানো যাবে? কপালে জলপট্টি দিলে কি কমবে গা পুড়ে যাওয়া তাপমাত্রা? জানুন কী বলছেন শিশুরোগ বিশেষজ্ঞ

Fever Care: জ্বর হলে কি স্নান করাবো? পথ্যে কী কী দেব? শিশুর জ্বর হলে চিন্তার শেষ থাকে না বাবা মায়েদের। তাঁদের উদ্বেগের অবসান করলেন আইএলএস, দমদম হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ মৌপিয়া চক্রবর্তী।

বর্ষাকাল মানেই বাচ্চাদের মধ্যে অতিরিক্ত অসুস্থতা৷ ঠান্ডা লেগে সর্দিকাশি, জ্বর থেকে শুরু করে হয় পেটের রোগ এবং বদহজম৷ সন্তান অসুস্থ হয়ে পড়লে দিশেহারা হয়ে পড়েন মায়েরা৷ অনেক সময়েই তারা বুঝতে পারেন না ডাক্তারকে দেখানোর পাশাপাশি বাড়িতে কী করে অসুস্থ সন্তানের সেবা পরিচর্যা করবেন৷ তাঁদের সংশয় দূর করলেন আইএলএস, দমদম হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মৌপিয়া চক্রবর্তী৷ জানালেন বর্ষায় জ্বর আক্রান্ত শিশুর সেবাযত্ন পরিচর্যা কী করে করবেন৷ (AI Image)

বাচ্চাদের কি জ্বরে স্নান করানো যাবে? এই প্রশ্নে অনেক মা-ই সংশয়ে থাকেন৷ চিকিৎসক মৌপিয়া জানিয়েছেন, হ্যাঁ, জ্বরের সময় অবশ্যই স্নান করানো উচিত। এক্ষেত্রে হালকা গরম জল বা সাধারণ কলের জল ব্যবহার করা ভাল। তাছাড়া শরীরের তাপমাত্রা খুব বেশি হলে মাথা ধোয়া এবং শরীর স্পঞ্জ করা অত্যন্ত জরুরি। তবে এক্ষেত্রে হালকা গরম জল ব্যবহার করা উচিত। ঠান্ডা জল বা বরফ-ঠান্ডা জল ব্যবহার করবেন না; কারণ এতে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা কমে গিয়ে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে।

জ্বর বেড়ে গেলে দীর্ঘ দিন ধরে প্রচলিত রীতি হল জলপট্টি দেওয়া৷ সেই রীতি কি সঠিক, এই প্রশ্নের উত্তরে চিকিৎসক মৌপিয়ার মত কপালে জলপট্টির বদলে বরং পুরো মাথা ভাল করে ধুয়ে দেওয়া যায়৷ পাশাপাশি সেইসঙ্গে সারা শরীর স্পঞ্জ করে দেওয়া শ্রেয়। হালকা গরম বা সাধারণ তাপমাত্রার কলের জল দিয়ে স্নান করানো এবং শরীর মুছে দেওয়া উচিত।

বাচ্চাদের জ্বরে ওষুধের পাশাপাশি গুরুত্বপূর্ণ হল পথ্য৷ মায়েরা ভেবে পান না কী খেতে দেবেন সন্তানকে৷ কারণ ওষুধ এবং পথ্য চলে একসঙ্গে৷ চিকিৎসক মৌপিয়ার মতে জ্বরের সময় অধিকাংশ শিশুই খাবার খেতে চায় না। জ্বরের কারণেই শরীরে জলশূন্যতা দেখা দেয়। চিকিৎসকের মত, জ্বরের সময় শিশুকে প্রচুর পরিমাণে তরল খাবার—যেমন জল, ওআরএস (ORS), ফলের রস ও স্যুপ—দেওয়ার পাশাপাশি তার সহ্যক্ষমতা অনুযায়ী হালকা খাবার খাওয়ানো ভাল।

বর্ষাকালে জ্বর, কাশি ও সর্দি-কাশিতে আক্রান্ত হওয়া খুবই সাধারণ একটি বিষয়। মনে রাখবেন, জ্বর কোনো রোগ নয়; বরং এটি আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি সুরক্ষা প্রক্রিয়া। তাই আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিন এবং বিশ্রাম, সুষম খাবার ও সাধারণ প্যারাসিটামল সেবনের ব্যবস্থা করুন। অপ্রয়োজনে নিজে নিজে অ্যান্টিবায়োটিক সেবন বা প্রয়োগ করবেন না। আইএপি (IAP)-এর সুপারিশকৃত সময়সূচি অনুযায়ী শিশুকে টিকা দিয়ে সুরক্ষিত রাখুন এবং সম্ভব হলে প্রতি বছর বর্ষা মরশুম শুরুর আগেই ফ্লু-এর টিকা (flu shot) দিন।

Fever Care: বর্ষাকালে জ্বর হলে কি বাচ্চাকে স্নান করানো যাবে? কপালে জলপট্টি দিলে কি কমবে গা পুড়ে যাওয়া তাপমাত্রা? জানুন কী বলছেন শিশুরোগ বিশেষজ্ঞ

সুষম খাদ্যাভ্যাস এবং শিশুদের স্বাভাবিক চলাফেরার সময় যে সব মৃদু সংক্রমণের সংস্পর্শে তারা আসে, তার মাধ্যমেই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে; কোনও ওষুধই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে না। তাই চিকিৎসকের পরামর্শ, সন্তানের জন্য অপ্রয়োজনীয় মাল্টিভিটামিন বা হেলথ সাপ্লিমেন্ট ব্যবহারের প্রয়োজন নেই। এর পরিবর্তে তাদের মরশুমি ফল, শাকসবজি ও প্রোটিনযুক্ত খাবার দিন, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করবে।

(Feed Source: news18.com)