
সোমবার অসম সরকার ঘোষণা করেছে যে, NEET (UG) পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে সে রাজ্যে হওয়া বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া পাঁচটি মামলাই প্রত্যাহার করা হবে। উল্লেখ্য, গত ২৬ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মামলাগুলিতে অন্তত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল।
কেন্দ্রীয় সরকার যদি ‘প্রতিশ্রুতি’ পূরণ না-করে, তবে আবার নতুন করে ধর্না বা অবস্থান-বিক্ষোভ শুরু হবে। সোমবার এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। তাদের দাবি, নিট কেলেঙ্কারির প্রতিবাদ করতে গিয়ে আটক হওয়া পড়ুয়াদের অবিলম্বে মুক্তি দিয়ে এফআইআর খারিজ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র। মঙ্গলবারের মধ্যে এ ব্যাপারে লিখিত ‘চুক্তি’র কথা বলা হয়েছিল। কিন্তু এখনও পশ্চিমবঙ্গ, বিহার, অসম-সহ দেশের বিভিন্ন রাজ্যে ‘ধরপাকড়’ চলছে। মামলা প্রত্যাহারও হয়নি।
সোমবার রাতে বিহার সরকারের তরফে অবশ্য বিজ্ঞপ্তি জারি করে ধৃত আন্দোলনকারীদের ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়। জানানো হয়েছে, বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না। দায়ের হওয়া সব এফআইআর, অভিযোগ বা শো কজ নোটিস প্রত্যাহার করা হবে। অবিলম্বে সেই সংক্রান্ত আইনি প্রক্রিয়া শুরু করবে সরকার।
অসমের স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আর কোনও প্রতিকূল আইনি ব্যবস্থা নেওয়া হবে না এবং আইন অনুযায়ী মামলাগুলি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করা হবে। পাশাপাশি, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিষয়েও পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে।
বিহারেও মামলা প্রত্যাহার, আন্দোলনকারীদের মুক্তির নির্দেশ:
বিহার সরকারও NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের ঘোষণা করেছে এবং বিক্ষোভ চলাকালীন গ্রেফতার হওয়া ব্যক্তিদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। জানানো হয়েছে, ২৬ জুলাই সন্ধ্যা ৬টার আগে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এছাড়াও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর (FIR), ফৌজদারি অভিযোগ এবং শোকজ নোটিস প্রত্যাহার করা হবে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২৫ জুলাই বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্ধ চলাকালীন ৬৯৪ জনকে আটক করা হয়েছিল। এর মধ্যে ৩৩৯ জন নাবালককে ছেড়ে দেওয়া হলেও, বাকি ৩৫৫ জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।
সরকার জানিয়েছে, এই মামলাগুলির সঙ্গে যুক্ত হয়ে যাঁদের গ্রেফতার বা আটক করা হয়েছে, তাঁদের সবাইকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে এবং তাঁদের বিরুদ্ধে আর কোনও আইনি পদক্ষেপ নেওয়া হবে না। এই পদক্ষেপের আগে ককরোচ জনতা পার্টি (CJP) NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ আন্দোলনের সঙ্গে যুক্ত আন্দোলনকারী ও সংগঠকদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহারের দাবি জানিয়েছিল।
#Important: 1 AM update.
Hours after our press conference, Government’s representatives met us. The meeting lasted for 2-3 hours. They shared copies of the Bihar and Assam notifications guaranteeing FIR withdrawals, no action in future, and release of all detainees and… pic.twitter.com/G7WcHHcfAs
— Saurav Das (@SauravDassss) July 27, 2026
CJP-র জাতীয় মুখপাত্র অশুতোষ রাঙ্কা জানান, ২৫ জুলাই সরকারের সঙ্গে হওয়া বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। ওই বৈঠকের পরই যন্তর মন্তরে চলা ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহার করা হয়। তাঁর দাবি, বৈঠকে এই মর্মে সমঝোতা হয় যে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার করা হবে এবং নতুন করে কোনও এফআইআর দায়ের করা হবে না।
রাঙ্কা আরও জানান, আইনি পরামর্শের পর মঙ্গলবারের মধ্যে সরকার লিখিত আশ্বাস দেওয়ার কথা ছিল। তিনি সতর্ক করে বলেন, যদি এই সমঝোতা রক্ষা না করা হয় এবং গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের মুক্তি না দেওয়া হয়, তাহলে CJP আবারও আন্দোলন শুরু করতে বাধ্য হবে।
(Feed Source: news18.com)
