
West Medinipur News: কয়েন, টাকা, দেশ-বিদেশের নোট জমাতে অনেকেই ভালবাসেন৷ অনেক পুরনো নোট আবার চড়াদামে বিক্রিও হয়৷ দেশ-বিদেশের নোট ও কয়েন জমিয়ে চর্চায় দাঁতনের গৃহশিক্ষক৷ দেখলে চমকে যাবেন
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: তিনি কোনও সরকারি বিদ্যালয়ের শিক্ষক নন। গ্রামে সাধারণ গৃহশিক্ষকতা করে সামান্য আয়েই তাঁর সংসার চলে। তবে শুধু ছাত্রছাত্রীদের পড়ানোই নয়, পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বামনদা এলাকার বাসিন্দা সঞ্জয় পয়ড়্যার রয়েছে এক অদ্ভুত নেশা। ছোটবেলার সেই শখকে তিনি আজও সযত্নে লালন করে চলেছেন। পরিচিত, আত্মীয় ও বন্ধুদের সহযোগিতায় দেশ-বিদেশের কয়েন ও নোট সংগ্রহ করে তিনি যেন এক টুকরো ইতিহাসকে ধরে রেখেছেন নিজের কাছে।
ইংরেজি সাহিত্যে স্নাতক সঞ্জয়বাবু পেশায় গৃহশিক্ষক হলেও তাঁর নেশায় কোনও খামতি নেই। ছোটবেলা থেকেই নতুন টাকা বা কয়েন সরিয়ে রাখার মানসিকতা ছিল তাঁর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেশ-বিদেশের মুদ্রা ও নোট সম্পর্কে তাঁর ধারণা স্পষ্ট হয়। সেই আগ্রহ থেকেই শুরু হয় সংগ্রহ। টিউশনির পর নিজের অদম্য ইচ্ছায় এবং দেশ-বিদেশে থাকা বহু মানুষের সাহায্যে তিনি একাধিক দেশের নোট ও কয়েন জোগাড় করেছেন। সযত্নে এই পুরনো ইতিহাস ও ঐতিহ্যকে রক্ষা করছেন তিনি।
(Feed Source: news18.com)
