)
Bangladesh President Resignation: হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীনই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হয়েছিলেন মহম্মদ সাহাবুদ্দিন। মেয়াদ ছিল ২০২৮ সালের এপ্রিল মাস পর্যন্ত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগে বড় খবর। পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। স্বাস্থ্যজনিত সমস্যার কথা জানিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি পদে সাহবুদ্দিনের মেয়াদ ছিল আরও ২ বছর।
কসময়ে শেখ হাসিনার সহযোগী ছিলেন সাহাবুদ্দিন। বস্তুত, হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীনই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি। কবে? ২০২৩ সালে। এরপর ২০২৪ সালে প্রবল বিক্ষোভের মুখে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। সরকারের পতন ঘটে। তারপর থেকেই রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিনের নিয়োগ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।
হাসিনা এখন ভারতে আশ্রিত। তিনি নিজেই জানিয়েছেন, ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। দেশের ফেরার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। এরমধ্যেই চিকিত্সার জন্য লন্ডনে গিয়েছিলেন বাংলাদেশের সদ্য় প্রাক্তন রাষ্ট্রপতি। খবর ছড়িয়েছিল, লন্ডন থেকে হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন সাহাবুদ্দিন। এরপরই বাংলাদেশে রাষ্ট্পতির পদত্যাগ নিয়ে জল্পনা আরও বাড়ে। শেষপর্যন্ত পদত্যাগ করলেন সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিনের মেয়াদ ছিল ২০২৮ সালের এপ্রিল মাস পর্যন্ত। রাষ্ট্রপতির প্রেস সচিবের তরফে প্রকাশিত বিবৃতিতে তিনি জানিয়েছেন, আমার ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামে অকটি রোগ ধরা পড়েছে। ফলে মাঝেমধ্যেই অল্প সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলি’। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাময়িকভাবে তাঁর দায়িত্ব পালন করবেন স্পিকার। ৯০ দিনের মধ্য়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে সাংসদদের।
(Feed Source: news18.com)
