
মুম্বই: বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অজিঙ্ক রাহানে। তাঁর অবসরের পর বিরাট কোহলি নিজের প্রতিক্রিয়া জানালেন। এর আগে সচিন তেন্ডুলকরও রাহানেকে বিদায়বার্তা দিয়েছিলেন। এখন বিরাট কোহলি তাঁকে নিজের প্রিয় টেস্ট ব্যাটিং পার্টনার বলে বেছে নিলেন। রাহানে টেস্টে চার ও পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে বহু দুরন্ত ইনিংস খেলেছেন।
বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অজিঙ্ক রাহানের অবসরে প্রতিক্রিয়া জানিয়েছেন। বিরাট তাঁর সতীর্থকে জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শুভেচ্ছা জানিয়ে বলেছেন, স্লিপে ফিল্ডিং করার সময় রাহানের হাত থেকে কখনও ক্যাচ পড়ে যাওয়া সম্ভব ছিল না।
বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘জিঙ্কস (অজিঙ্ক রাহানের দলে ডাকনাম), আমার বন্ধু, দুর্দান্ত কেরিয়ারের জন্য অভিনন্দন। তুমি ভারতীয় ক্রিকেটের জন্য অসাধারণ কাজ করেছো এবং এই সফর নিয়ে তোমার গর্বিত হওয়া উচিত। স্লিপে সবচেয়ে নির্ভরযোগ্য হাত এবং আমার ফেভারিট টেস্ট ব্যাটিং পার্টনার। আমি সবসময় তোমার মঙ্গল কামনা করব। ঈশ্বরের কৃপা তোমার উপর সর্বদা বজায় থাকুক।’
Jinks, congratulations on a great career, buddy. You’ve done wonders for Indian cricket, and you can be very proud of your journey. The safest pair of hands in the slips and my favourite Test batting partner. Wishing you well always. God bless. 🤝🇮🇳@ajinkyarahane88 pic.twitter.com/bHGaas41gO
— Virat Kohli (@imVkohli) July 30, 2026
আন্তর্জাতিক ক্রিকেটে রাহানে মোট ৯টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্য়ে রয়েছে ৬টি টেস্ট ও ৩টি ওয়ান ডে ম্য়াচ। আর এর মধ্য়ে একটি ম্য়াচেও হারেননি তিনি। অধিনায়ক হিসেবে ঈর্ষণীয় রেকর্ড। টেস্টে ৬টি ম্য়াচের মধ্য়ে ৪টি জিতেছেন ও দুটো ড্র করেছেন। আর ওয়ান ডে ফর্ম্য়াটে যে তিনটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, তিনটিতেই জয় ছিনিয়ে নিয়েছিলেন।
(Feed Source: abplive.com)
