Raghav Chadha on NEET Paper Leak: নিট আন্দোলন নিয়ে প্রথমবার মুখ খুললেন বিজেপির রাঘব চাড্ডা, বললেন, ছাত্রদের কথা শুনে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার

Raghav Chadha on NEET Paper Leak: নিট আন্দোলন নিয়ে প্রথমবার মুখ খুললেন বিজেপির রাঘব চাড্ডা, বললেন, ছাত্রদের কথা শুনে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার

Raghav Chadha on NEET Paper Leak: প্রশ্নপত্র ফাঁসে স্থায়ী সমাধানের বার্তা রাঘব চাড্ডার, সংসদে তুলে ধরলেন শিক্ষা সংস্কারে সরকারের পদক্ষেপ।

নিট আন্দোলন নিয়ে প্রথমবার মুখ খুললেন বিজেপির রাঘব চাড্ডা

নয়াদিল্লি: রাজ্যসভায় পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬ পাশ হওয়ার কয়েক ঘণ্টা আগে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ রাঘব চাড্ডা। বিলটি এর আগে লোকসভায়ও পাশ হয়েছিল। বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে রাঘব চাড্ডা বলেন, “ভারতের ছাত্রছাত্রী ও যুবকদের ক্ষেত্রে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, সরকার তাঁদের কথা শুনেছে, পদক্ষেপ নিয়েছে এবং প্রতিশ্রুতি পূরণ করেছে।”