‘ওরা আমার প্রতি কটূক্তি করেছে, এমনকি আমার স্বর্গীয় মাকেও…’ সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা মোদির

‘ওরা আমার প্রতি কটূক্তি করেছে, এমনকি আমার স্বর্গীয় মাকেও…’ সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা মোদির

PM Modi Video: ‘হ্যালো বন্ধুরা’ সম্বোধন করে ফের একবার সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কী বললেন মধ্যরাতের বার্তায়?

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি: যন্তরমন্তরের ঘটনা প্রসঙ্গে ফের সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুক্রবার রাত ১১টা নাগাদ প্রধানমন্ত্রীর সমাজমাধ্যম থেকে ভিডিওটি আপলোড করা হয়। আগের বারের মতো এ বারেও তাঁর বার্তা ছিল যুবসমাজের উদ্দেশে। দিল্লির যন্তর মন্তর থেকে তাঁকে কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে দাবি করেন মোদি। সেইসঙ্গে দেন ক্ষমার বার্তা ও নৈতিকতার পাঠ। বললেন, ‘‘ভুল থেকে শিখুন। এগিয়ে চলুন।’’ “অপব্যবহার’ কখনও কোনও কিছুর সমাধান করে না। আসুন পথভ্রষ্টদের পথ দেখাই। আসুন একসঙ্গে কাজ করি। আসুন ভারতের জন্য কাজ করি।”  সোশ্যাল মিডিয়ায় ফের মোদির ভিডিও। কী বললে দেশের প্রধানমন্ত্রী?