Gujarat’s Jamnagar Murder: ‘দৃশ্যমের’ মতো ট্যুইস্ট! অস্ট্রেলিয়ায় থাকা স্বামীর কঙ্কাল মিলল কারখানার মেঝের ১২ ফুট নীচে? কীভাবে খুন করেছিলেন স্ত্রী? নৃশংস হত্যাকাণ্ডের পর্দাফাঁস

Gujarat’s Jamnagar Murder: ‘দৃশ্যমের’ মতো ট্যুইস্ট! অস্ট্রেলিয়ায় থাকা স্বামীর কঙ্কাল মিলল কারখানার মেঝের ১২ ফুট নীচে? কীভাবে খুন করেছিলেন স্ত্রী? নৃশংস হত্যাকাণ্ডের পর্দাফাঁস

Gujarat’s Jamnagar Murder: কারখানার কংক্রিটের মেঝে খুঁড়তেই শিউরে ওঠা দৃশ্য! বেরিয়ে এল কঙ্কাল৷ এরপরেই ২ বছর আগে হওয়া ভয়ঙ্কর খুনের পর্দাফাঁস৷ গুজরাতের ঘটনার সঙ্গে অদ্ভুত মিল বলিউডের জনপ্রিয় থ্রিলার ছবি ‘দৃশ্যম’-এর কাহিনীর৷

গুজরাতের জামনগরে নৃশংস খুন

গুজরাত, জামনগর: স্বামীকে কর্মসূত্রে অস্ট্রেলিয়া যেতে হয়েছে৷ সংস্থার কড়া নিয়ম, কোনওভাবেই ওরা ব্যবহার করতে দিচ্ছেনা ফোন৷ গোটা দু’দুটি বছর ধরে পরিবার, আত্মীয়স্বজন সকলকেই একথা বলে বেড়িয়েছেন স্ত্রী৷ এরপর গত বৃহস্পতিবার, একেবারে অপ্রত্যাশিতভাবেই গোটা ঘটনা মোড় নিল ভয়ঙ্কর হত্যাকাণ্ডের৷