E20 পেট্রোল ব্যবহার করছেন? পুরনো বাইক, গাড়ির কোন পার্টস বদলাতে হতে পারে, জেনে নিন আজই, পরে দেরি হয়ে যাবে

E20 পেট্রোল ব্যবহার করছেন? পুরনো বাইক, গাড়ির কোন পার্টস বদলাতে হতে পারে, জেনে নিন আজই, পরে দেরি হয়ে যাবে

E20 Petrol : সারা দেশে বহু মানুষ ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে চিন্তিত। অনেকে দাবি করেছেন, এই পেট্রোল ব্যবহারে মাইলেজ কমছে। সরকার বলছে, কোনও সমস্যা হবে না এই পেট্রোলে।

E20 পেট্রোলে BS-III গাড়ির কোন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে? জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। দেশজুড়ে ধাপে ধাপে E20 পেট্রোল চালুর মধ্যে পুরনো BS-III গাড়ির মালিকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি রাজ্যসভায় জানান, ২০০৫ সালের ১ এপ্রিল থেকে ২০১৬ সালের আগে তৈরি BS-III গাড়িগুলিতে কিছু রাবারের যন্ত্রাংশ ও গ্যাসকেট বদলানোর প্রয়োজন হতে পারে। তবে নিয়মিত সার্ভিসিংয়ের সময়ই এটি সহজে করা সম্ভব।

কোন কোন যন্ত্রাংশে সমস্যা হতে পারে? E20 পেট্রোলে ২০ শতাংশ ইথানল থাকায়, পুরনো গাড়ির ফুয়েল সিস্টেমে ব্যবহৃত কিছু প্লাস্টিক ও ইলাস্টোমার (রাবারজাতীয় নমনীয় পদার্থ) এর উপর প্রভাব পড়তে পারে। যেমন— ফুয়েল সিল (Seals), ফুয়েল হোস (Fuel Hoses), গ্যাসকেট (Gaskets), ও-রিং (O-Rings), ফুয়েল পাইপ, ফুয়েল পাম্পের বিভিন্ন অংশ।

অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (ARAI) ২০২১ সালে করা এক গবেষণায় জানায়, E20 পেট্রোলের সংস্পর্শে এলে পুরনো গাড়ির কিছু রাবার ও প্লাস্টিকের অংশ শক্ত হয়ে যাওয়া, নমনীয়তা কমে যাওয়া, স্থায়িত্ব কমে যাওয়া, ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

গবেষণায় আরও বলা হয়েছে, PVC/NBR (Polyvinyl Chloride/Nitrile Butadiene Rubber) মিশ্রণে E20 ব্যবহারের ফলে প্রসারণ ক্ষমতা প্রায় ৫৯ শতাংশ কমে যায়, যেখানে সাধারণ পেট্রোলে এই হার ছিল ৪১ শতাংশ। একইভাবে Epichlorohydrin উপাদানেও E20-এর ক্ষেত্রে ক্ষয়ের মাত্রা বেশি দেখা গেছে।

তবে সরকার স্পষ্ট জানিয়েছে, এগুলো BS-III গাড়ির ক্ষেত্রে বড় সমস্যা নয়। প্রয়োজন হলে শুধুমাত্র কিছু রাবারের যন্ত্রাংশ ও গ্যাসকেট বদলালেই গাড়ি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাবে। অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (ARAI)-র রিপোর্ট অনুযায়ী, পলি বুটিলিন টেরেফথ্যালেট (Poly Butylene Terephthalate বা PBT), যা ফুয়েল সিস্টেমের বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়, E20-এর সংস্পর্শে এলে এর টেনসাইল স্ট্রেংথ (টান সহ্য করার ক্ষমতা) সাধারণ পেট্রোলের তুলনায় বেশি হারে কমে যায়।

E20 পেট্রোল ব্যবহার করছেন? পুরনো বাইক, গাড়ির কোন পার্টস বদলাতে হতে পারে, জেনে নিন আজই, পরে দেরি হয়ে যাবে

গবেষকদের মতে, এই ধরনের পরিবর্তনের ফলে দীর্ঘমেয়াদে ফুয়েল সিস্টেমের কিছু যন্ত্রাংশের কার্যকারিতা কমে যেতে পারে। তাই ২০০৫ থেকে ২০১৬ সালের আগে তৈরি BS-III গাড়ির ক্ষেত্রে নিয়মিত সার্ভিসিংয়ের সময় রাবারের সিল, গ্যাসকেট, হোস ও অন্যান্য ফুয়েল-সিস্টেমের অংশ পরীক্ষা করে প্রয়োজন হলে বদলে নেওয়াই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ। বিশেষজ্ঞদের পরামর্শ, নিয়মিত সার্ভিসিংয়ের সময় ফুয়েল হোস, সিল, ও-রিং, গ্যাসকেট এবং অন্যান্য রাবারের অংশ পরীক্ষা করে প্রয়োজন হলে বদলে নেওয়া উচিত। এতে বড় ধরনের যান্ত্রিক সমস্যা এড়ানো সম্ভব হবে এবং E20 পেট্রোলে গাড়ি চালানোও নিরাপদ থাকবে।

(Feed Source: news18.com)