Rat Steals Jewellery: রহস্যময়ভাবে উধাও গয়না, সিসিটিভিতে ধরা পড়ল ইঁদুরের কাণ্ড! গর্ত খুঁড়ে মিলল ১০ লক্ষ টাকার অলঙ্কার। কোথায় ঘটল এমন?
গয়না চুরি করল ইঁদুর (ছবি এআই)
তুমাকুরু: কর্ণাটকের তুমাকুরুর একটি গয়নার দোকানে অবাক করা ঘটনা সামনে এসেছে। অভিযোগ, একটি ইঁদুর প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের হিরে ও সোনার গয়না নিয়ে নিজের গর্তে লুকিয়ে রেখেছিল। পরে সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি জানতে পারেন দোকানের কর্মীরা।
ঘটনাটি ঘটেছে তুমাকুরু শহরের ক্যালটেক্স সার্কেলের কাছে অবস্থিত বিশ্বাস জুয়েলারি নামে একটি দোকানে। পরদিন সকালে দোকান খোলার পর দেখা যায়, ৫০ গ্রামেরও বেশি ওজনের হিরে ও সোনার গয়না নিখোঁজ।
পুলিশের কাছে যাওয়ার আগে দোকানের কর্মীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। তখনই দেখা যায়, একটি ইঁদুর একের পর এক গয়না মুখে করে নিয়ে গিয়ে নিজের গর্তে জমা করছে।
(Feed Source: news18.com)