
আপনি এই সুবিধা যদি চালু করতে চান, তাহলে প্রথমে Google Pay অ্যাপের ‘Personalisation’ ফিচার চালু করতে হবে। এই সেটিংস চালু করলে তবেই ব্যবহারকারীরা নতুন এই চ্যাটবটের পরিষেবা পাবেন।
এই ফিচারের অন্যতম বড় আকর্ষণ হল এখানে খরচের বিশ্লেষণ হয় নিজে থেকেই। কোনও ব্যবহারকারী যদি কোনও নির্দিষ্ট মাসের খরচ জানতে চান, তাহলে আপনার গুগল পে-র চ্যাটবট পাই চার্টের মাধ্যমে এই ব্যয়ের বিশ্লেষণ দেখাবে। পাশাপাশি কোন খাতে বেশি খরচ হয়েছে বা কোন খাতে খরচ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, সেই বিষয়েও আপনাকে পরামর্শ দেবে।
এ ছাড়াও এই চ্যাটবট আরও অনেক ভাবে আপনাকে সাহায্য করবে। অর্থক বিষয়ের জটিল পরিভাষাও সহজ ব্যাখ্যা করবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত চ্যাটবট। চক্রবৃদ্ধি সুদ কী? পুরোনো ও নতুন কর ব্যবস্থার মধ্যে কী পার্থক্য, এই সব প্রশ্নের উত্তরও পাওয়া যাবে। এ ছাড়াও এই চ্যাটবট কিন্তু ব্যবহারকারীর লেনদেনের ইতিহাস ও একাধিক ক্রেডিট রিপোর্টের ভিত্তিতে উপযুক্ত ক্রেডিট কার্ডও সাজেস্ট করবে। গুগলের দাবি, টাইপ করে বা ভয়েসের মাধ্যমে এই পরিষেবা ব্যবহার করা যাবে। তবে শুধু ইংরেজি নয়, বাংলা সহ ১০ টি ভারতীয় ভাষায় এই পরিষেবা ব্যবহার করতে পারবেন আপনি।
নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত চ্যাটবটের পাশাপাশি এই সংস্থা ভারতে নিজেদের পরিষেবার পরিধিও বাড়িয়েছে। ইতিমধ্যেই SBI Card-এর সঙ্গে যৌথভাবে ‘Google Pay Flex SBI Card’ নামে একটি নতুন RuPay ক্রেডিট কার্ড চালু করেছে গুগল পে। বর্তমানে যে কেউ এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এর আগে গত বছর Google Pay Flex Axis Card চালু করেছিল এই সংস্থা। বর্তমানে একই ভাবে গুগল পে অ্যাপের মধ্যে বাড়ছে পরিষেবার পরিমাণও।
(Feed Source: abplive.com)
