
Drying clothes without Sunshine: বর্ষায় জামা কাপড় নোংরাও হয়, কাচতেও হয়! আর তার পরেই করুণ দশা! মেঘলা আকাশ, বৃষ্টিতে সূয্যিমামা ছুটিতে! দিনের পর দিন ছাদে-বারান্দায় ভেজা কাপড় ঝুলছে, এদিকে রোদ শুকোনোর নাম নেই! দেখ দেখতে জামা দুর্গন্ধ! চিন্তা ছাড়ুন। রোদ ছাড়াই এবার কাপড় হবে শুকনো খটখতে। জেনে নিন সহজ পদ্ধতি
ভরা বর্ষা! দিনরাত বৃষ্টি হয়েই চলেছে। সূর্য যেন অনির্দিষ্টকালের ছুটিতে গিয়েছে! রোদের দেকাই নেই! এদিকে বর্ষায় নোংরা জল, কাদা লেগে কাপড়ের দফারফা অবস্থা হয়! না কাচলেও চলে না! এদিকে ধোয়ার পর রোদছাড়া শুকোনোর নাম নেই! দিনের পর দিন কাপড় ভেজা থাকলে সোঁদা দুর্গন্ত বার হয়! চিন্তা নেই! জেনে নিন ৬ সহজ ট্রিকস! রোদ ছাড়াই কাপড় হবে পাপড়ের মতো শুকনো–
খবরের কাগজ–ভেজা কাপড় পুরনো খবরের কাগজে মুড়িয়ে নিয়ে হালকা হাতে চাপ দিন। এতে কাপড়ের বাড়তি জল কাগজ শুষে নেবে। এর পর বাড়ির ভিতরের খোলামেলা জায়গায় কাপড়গুলো মেলে দিন। মোজা ও রুমালের মতো ছোট ছোট কাপড়ের ক্ষেত্রে এই পদ্ধতি খুব কার্যকর।
হেয়ার ড্রায়ার–ভেজা জামা কাপড় ভাল করে চিপে বাযতি জল বার করে নিন। তার পর হেয়ার ড্রায়ার দিয়ে ভাল করে ব্লো ড্রাই করুন। এই পদ্ধতিতে গেঞ্জি, মোজা, রুমালের মতো ছোট কাপড় সহজে শোকানো যায়। তবে পোশাকের কোনও জায়গায় বেশিক্ষণ ধরে রাখবেন না হেয়ার ড্রায়ার, অতিরিক্ত তাপে পোশাকের ক্ষতি হতে পারে।
ইস্ত্রি করা–রোদের অভাবে ভেজা জামা কাপড় ঠিকমতিও না শুকালে ইস্ত্রি করুন। ইস্ত্রির তাপ পোশাকের আদ্রতা শুষে নেয়। তবে ভেজা জামা-কাপড় ইস্ত্রি করার সময়, ভেজা পোশাকের উপর একতা সুতির কাপড় বিছিয়ে নিন, তার পর ইস্ত্রি করুন। তা না হলে ভেজা পোশাক পুড়ে যাবে।
ঘরে জামা-কাপড় শোকানোর টেকনিক– যখন দিনের পর দিন সূর্যের দেখা মেলে না, তখন অনেকেই বাধ্য হয়ে ঘরের বিভিন্ন জায়গায় কাপড় ঝুলিয়ে দিন। এতে ধীরে ধীরে পোশাক হয়তো শুকিয়ে যায়, কিন্তু ঘরের পরিবেশ স্যাঁতসেঁতে ও আর্দ্র হয়ে যায়। এক্ষেত্রে ঘরের কোণে স্তুপ করে খবরের কাগজ রেখে দিন। ঘরের বাড়তি ময়েশ্চার টেনে নেবে খবরের কাগজ।
ওয়াশিং মেশিনের ড্রায়ার– ওয়াশিং মেশিন থাকলে ড্রায়ারে দিয়ে অনায়াসে কাপড় শুকিয়ে নেওয়া যায়। ভেজা জিন্স শুকোতে তোয়ালে ব্যবহার করতে পারেন। একটা শুকনো তোয়ালে ভেজা জিন্সে মুড়িয়ে, চাপ দিয়ে জিন্সের বাড়তি জল শুষে নিন। এতে মোটা জিন্সও ঝটপট শোকাবে। আরেকটি পদ্ধতি হল ওয়াশারকে স্পিন এবং ড্রেন সাইকেলে সেট করা এবং ড্রায়ারকে উচ্চ তাপে রাখা। দশ মিনিট পরে, কাপড় ড্রায়ারে রাখুন এবং ১৫ মিনিটের জন্য উচ্চ তাপে সেট করুন ড্রায়ার। এতে জামাকাপড়ের বাড়তি জল দূর হবে।
রাতে কাপড় শোকানো– রাতে বেশিরভাগ সময়ই ঘরে টানা ফ্যান চলে। সেক্ষেত্রে ফ্যানের নীচে একটি দড়ি টাঙিয়ে কাপড় মেলে দিন। সারারাত ফ্যানের বাতাসে ভেজা পোশাক শুকিয়ে যাবে। তবে ঘরের একটা দরজা বা জানালা খুলে রাখবেন যাতে ঘর স্যাঁতসেঁতে না হয়। দড়িতে ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি পোশাক শুকানোর র্যাকও ব্যবহার করতে পারেন।
(Feed Source: news18.com)
