ফের পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত, ১৪ বল বাকি থাকতেই এল সহজ জয়

ফের পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত, ১৪ বল বাকি থাকতেই এল সহজ জয়

India vs Pakistan: ২২ গজে সে যে দলই খেলুক না কেন, ভারতের সামনে দাঁড়াতে পারছে না পাকিস্তান। রবিবার হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারাল ভারত।

ফের পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

এশিয়ান লেজেন্ডস লিগ ২০২৬-এর হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তান প্যান্থার্সকে ২ উইকেটে হারিয়ে দুরন্ত জয় পেল ইন্ডিয়ান রয়্যালস। ভারত-পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বিতার রোমাঞ্চকর লড়াই উপভোগ করল ক্রিকেট প্রেমিরা। বাংলাদেশকে ১৯ রানে হারানোর পর এটি ছিল ভারতের টানা দ্বিতীয় জয়, যা শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দলকে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌছে দিল।