শ্রাবণের সোমবার শুধু সাবুর খিচুড়ি নয়, এই ৩ সাবুর খাবারও পেট ভরায়,ঝটপট এনার্জি দেয়, চটপট বানানো যায়! রইল টেস্টি বানানোর টিপস-ও

শ্রাবণের সোমবার শুধু সাবুর খিচুড়ি নয়, এই ৩ সাবুর খাবারও পেট ভরায়,ঝটপট এনার্জি দেয়, চটপট বানানো যায়! রইল টেস্টি বানানোর টিপস-ও

Shravan Shabudana Recipe: শ্রাবণ মাসের সোমবার বাড়িতে বাড়িতে নিরামিষ, উপোস। মহাদেবকে তুষ্ট করতে অনেকেই নির্জলা উপবাস করেন। উপোস ভাঙার পর বেশিভাগই সাবু খান। এরমধ্যে রয়েছে সাবুর খিচুড়ি, সাবুমাখা। তবে, প্রত্যেক সোমবার শুধু সাবুর খুচিড়ি খাবেন কেন? কম সময়ে বানানো যায় সাবুর এই ৩ খাবারও, পেট ভরায়, ঝরঝরে রাখে! রইল রেসিপি

শ্রাবণ মাস শুরু হয়েছে। এই সময় অনেকেই নিরামিষ খান। শ্রাবণের সোমবার অনেকেই নির্জলা উপবাসও করেন। উপোসের দিনে বাঙালি বাড়িতে ভাতের বদলে সাবুদানা মাখা খাওয়ার চল বহু দিনের। কেউ দুধে ভেজানো সাবু খান, কেউ বা সন্দেশ, আম-কলা দিয়ে মেখে সাবু খান। কেউ বা অনেক্ষণ উপোশের পর খান সাবুর খিচুড়ি। কিন্তু শুধু সাবুর খিচুড়ি নয়, এই ৩ সাবুর রান্নাও পেট ভরায়, শরীর ঝরঝরে রাখে, রইল রেসিপি–

সাবুর পরোটা– এই রান্নার জন্য লাগবে ১ কাপ সাবুদানার গুঁড়ো, ৩টি সেদ্ধ ও গ্রেট করা আলু, ১/৪ কাপ চিনেবাদামগুঁড়ো, কাঁচালঙ্কা, জিরে, ধনেপাতা কুচি, নুন, ভাজার জন্য সাদা তেল

রান্না– প্রথমে সাবুদানা হালকা ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিন। এর পর একটি পাত্রে সাবুদানা গুঁড়ো, সেদ্ধ আলু, বাদাম গুঁড়ো ও বাকি সব মশলা ভাল করে মেখে একটি নরম ডো বানান। ৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন ডো-তা। তার পর ডো থেকে লেচি কেটে একটি প্লাস্টিক শিট বা বাটার পেপারের উপর রেখে হাতের চেটো দিয়ে চেপে বা হালকা করে বেলে পরোটার আকারে গড়ে নিন। তাওয়া গরম করে পরোটাগুলো দিয়ে এপিঠ-ওপিঠ হালকা সেঁকে নিন। এরপর সামান্য ঘি বা তেল ব্রাশ করে দুপিঠ সোনালি ও মুচমুচে করে ভেজে নিন।
টেস্টি বানানোর এক্সট্রা টিসপ– ডো বানানোর সময় একটু গোলমরিচগুঁড়ো আর অল্প আমচুর পাউডার মিশিয়ে নিন। সাদা তেলের পরিবর্তে ঘি দিয়ে পরোটা ভেজে নিন। ঘি শরীরে ইনস্ট্যান্ট এনার্জি দেবে, স্বাদও বাড়াবে।

সাবুর পোলাও– এই রান্নাটি বানাতে লাগবে ২০০ গ্রাম সাবুদানা, গাজর, আলু,বিনস, কাজুবাদাম, কিসিমিস, তেজপাতা, গোটা জিরে, হলুদগুঁড়ো, কাঁচা লঙ্কা, চিনি, সাদা তেল, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ

রান্না– সাবু ভাল করে ধুয়ে ৩ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। তারপর জল ছেঁকে নিয়ে সাবুদানা একটি বড় পাত্রে ছড়িয়ে রাখুন। সব সব্জি ছোটো ছোটো, ডুমো ডুমো করে কেটে নিন। এবার একটি কড়াই গরম করে গোটা জিরে, গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে কাজুবাদাম, কিসমিস ও সবজি ভেজে নিন। একটু ভাজা ভাজা হলে স্বাদমতো নুন ও হলুদগুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে ভাজতে থাকুন। সবজি সিদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে নাড়াচাড়া করে সাবু দিয়ে দিন। কিছুক্ষণ ভাল করে নাড়াচাড়া করে নামিয়ে নিন।
টেস্টি বানানোর এক্সট্রা টিসপ– সাদা তেলের সঙ্গে ১ টেবিল চামচ ঘি মিশিয়ে নিন।

সাবুর টিকিয়া– এই রান্নার জন্য লাগবে আধ কাপ ভিজিয়ে রাখা সাবুদানা, ২টি মাঝারি মাপের আলুসেদ্ধ, ১/৪ কাপ শুকনো কড়ায় ভেজে নেওয়া বাদাম, জিরে, ধনেপাতা, কাঁচালঙ্কা, কোরানো আদা, লেবুর রস এবং বেসন ও নুন।

রান্না– সেদ্ধ আলু, সাবুদানা, ভাজা বাদাম, কাঁচা লঙ্কা, আদা, নুন, জিরে ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণ থেকে ছোট ছোট বলের আকারে বানিয়ে নিন। এ বার প্যানে সামান্য তেল ব্রাশ করে বড়াগুলোকে হাতের তালুতে চেপ্টে নিয়ে প্রথমে এক দিক ভেজে নিন। লালচে হয়ে এলে অন্য পিঠটাও একই ভাবে ভেজে তুলুন।
টেস্টি বানানোর এক্সট্রা টিসপ– মিশরণে মিশিয়ে নিন ধনেপাতা এবং লেবুর রস।

(Feed Source: news18.com)