School Question Leak: টাকার বিনিময়ে প্রশ্ন পাচার? হেডমাস্টারের ঘরের সিসিটিভিতে ফাঁস শিক্ষক মহারাজের কীর্তি, পিছিয়ে গেল পরীক্ষা

School Question Leak: টাকার বিনিময়ে প্রশ্ন পাচার? হেডমাস্টারের ঘরের সিসিটিভিতে ফাঁস শিক্ষক মহারাজের কীর্তি, পিছিয়ে গেল পরীক্ষা

School Question Leak: হাড়োয়ার চৌহাটা আদর্শ বিদ্যাপীঠে দ্বিতীয় ইউনিট টেস্ট শুরুর আগেই বিপত্তি। সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে মোবাইল দিয়ে গোপনে প্রশ্নপত্রের ছবি তোলার অভিযোগে রণক্ষেত্র চত্বর। পরীক্ষার নিরপেক্ষতা রক্ষায় তড়িঘড়ি সব পরীক্ষা স্থগিত করল স্কুল কর্তৃপক্ষ।

উত্তর ২৪ পরগনার হাড়োয়ার চৌহাটা আদর্শ বিদ্যাপীঠ হাইস্কুলে প্রশ্ন ফাঁসের অভিযোগ

হাড়োয়া, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: প্রশ্ন ফাঁসের অভিযোগে পিছিয়ে গেল স্কুলের পরীক্ষা, থানায় অভিযোগ শিক্ষকদের। উত্তর ২৪ পরগনার হাড়োয়ার চৌহাটা আদর্শ বিদ্যাপীঠ হাইস্কুলে দ্বিতীয় ইউনিট সামেটিভ টেস্টের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে ঘিরে শিক্ষক মহলের একাংশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ৩ অগাস্ট সোমবার থেকে শুরু হওয়া নির্ধারিত পরীক্ষা স্থগিত রেখে আগামী ৫ অগাস্ট থেকে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।